যাত্রাবাড়ীতে তরুণ প্রকৌশলীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান (২৫) নামে এক তরুণ প্রকৌশলী। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিনহাজুর বেসরকারি একটি পলিটেকনিক্যাল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে বেসরকারি কোম্পানিতে চাকরি করছিলেন। নিহতের বন্ধু ও স্বজনরা বলছেন, তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। তার বাবা ওলামা দলের নেতা।

নিহত মিনহাজুরকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু শামীম বলেন, ছাত্রলীগের স্থানীয় এক নেতাসহ কয়েকজন মিনহাজুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। মিনহাজ বিএনপির রাজনীতি করত। তার বাসা সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় বলে তিনি জানান।

হাসপাতালে নিহতের ভগ্নিপতি খালিদ মাহফুজ বলেন, মিনহাজুরদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে।তার বাবা রফিকুল ইসলাম ওলামা দলের নেতা। মিনহাজ নিজেও বিএনপির রাজনীতি করতেন। তিন ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। রাত পৌনে ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাক্সের মুখ খোলাবেন না, সব প্রকাশ করে দিব: ডা. শফিকুর রহমান 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কারা বাংলাদেশে নারীদের সাথে কি করেছে আমরা সব জানি। বাক্সের মুখ খোলাবেন না, তাহলে

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,

বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আবারও এক এগারোর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ

বাঁশখালীর চাম্বল যুব বিভাগের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:‘ খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের (সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান

গাজায় ইসরাইলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চালানো এ হামলায় নিহতদের মধ্যে