যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৬ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের পাঁচটি সাংগঠনিক বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।,

সভায় তারেক রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। যারা আসল বিএনপি কর্মী, তারা কখনো বিএনপিকে ভাঙবেন না।’ মতবিনিময় চলাকালে মনোনয়নপ্রত্যাশীরা নীরবে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যদের বক্তব্য শোনেন। তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, রোববার বিকেল ৪টায় প্রথমে চট্টগ্রাম ও রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বসেন তিনি।,

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মতবিনিময় সূত্রে জানা যায়, সভার শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য দেন। তারা কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও এটি দলের জন্য কঠিন সিদ্ধান্ত, তবুও সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো.

তাড়াশে বিদ্যালয়ের একটি গাছ কাটাকে  কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিবাদ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: শুক্রবার ছুটির দিনে সিরাজগঞ্জর তাড়াশ উপজেলার বস্তুল ইসহাক উচ্চ বিদ্যালয়ের একটি কৃষ্ণচূড়া গাছ কাটা কে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছেন।  সামাজিক

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে কক্সবাজারের বাঁকখালীতে নদীর তীর দখল শুরু হয়েছে। দখলদাররা সেখানে টিন দিয়ে ৫০টির বেশি ঘর তৈরি করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২

সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। এ ভোট সম্ভবত চলতি বছরের ডিসেম্বরের

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে