যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বাসে থাকা সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের মনিহার থেকে প্রায় ৪৫ জন যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফতেহপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়, যা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে।

এ সময় বিকট শব্দে বাসটি থেমে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে কেউ জানালা দিয়ে লাফিয়ে এবং কেউ দরজা দিয়ে দ্রুত নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, বাসটি ছাড়ার আগে চালক ইঞ্জিনে ত্রুটির বিষয়টি মালিককে জানিয়েছিলেন। এরপরও মালিকের নির্দেশে বাসটি যাত্রা শুরু করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট সংলগ্ন স্থানে ঢাকামুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের একটি পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন

ঈদের দিন কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটায় ঈদের দিনে ভিড় জমিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা। সোমবার (৩১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে পর্যটকদের ভিড় বাড়তে থাকে সৈকতে।

গাজায় ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক: গত ৪৮ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরের বিভিন্ন এলাকায় অন্তত ২০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক

ভারতের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক: নয়াদিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ দাবি করেন।

বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে সাব্বির হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাব্বির উল্লাপাড়া উপজেলার বড়হর