যশোরে গ্রামের বাড়িতে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইমরুল কায়েস নামে ওই শিক্ষাথী ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ইমরুলের বন্ধু রকি হুসাইন জানান, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে যশোরে গ্রামের বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ইমরুল আত্মহত্যা করেন।

তার গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে। বাবা শহীদুল্লাহ ও মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিলেন ইমরুল।

রকি বলেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় ইমরুল। ঘটনার কিছুদিন আগে মায়ের কাছে মোটরসাইকেল চেয়েছিল সে। কিনেও দেওয়া হয়েছিল। কিন্তু ঘটনার আগেই সে একটি ডিএসএলআর ক্যামেরা কিনে দিতে বলেছিল। কিন্তু মধ্যরাতে ক্যামেরা কিনতে যাওয়া যাবে না বলে মা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু এরপর সে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরুলের টাইমলাইনে কয়েকদিন ধরে হতাশা আর আত্মহত্যা নিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছিল। কয়েকদিন ধরে ‘ব্যর্থতা আত্মহত্যার মূল’, আর পরিচিত কয়েকজনের সঙ্গে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছিল সে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

বেলকুচিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুবউন্নয়ন অধিদপ্তরের আওতায় যুব মহিলা ও যুবকদেরকে মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ করা

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। শনিবার

ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে ফ্লোটিলা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ইসরাইলিদের বর্বরতার বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর)

বেলকুচিতে ঢাকা ব্যাংকের পক্ষ হতে সেন ভাঙ্গাবাড়ীতে পাওয়ার টিলার বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী কৃষক সমিতিকে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। শুক্রবার ২১ মার্চ  সকালে পৌর

কয়েদখানা নোবেলের ঈদ,বন্দিদের শোনালেন গান

নিজস্ব প্রতিবেদক: কারাগারে নোবেলের ঈদ, বন্দিদের শোনালেন গানগায়ক মাইনুল আহসান নোবেল; শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই শিল্পী এখন তুমুল বিতর্কিত কেউ একজন। গানের মঞ্চ নয়;

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন