যশোরে এক মসজিদে বিদেশিসহ প্রায় ১৬০০ মুসল্লির ইতিকাফ

যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর সদর উপজেলার একটি মসজিদে বিদেশিসহ প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ জন বিদেশি মুসল্লি রয়েছেন। তারা ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে এসেছেন।

জানা গেছে, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকায় অবস্থিত আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে এ বছর বড় পরিসরে ইতিকাফ অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও এখানে ১ রমজান থেকেই অনেক মুসল্লি নফল ইতিকাফে বসেন। সময়ের সঙ্গে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেয়ে ২২ রমজান পর্যন্ত সুন্নত ইতিকাফে অংশ নেওয়া মুসল্লির সংখ্যা প্রায় ১ হাজার ৬০০ জনে পৌঁছেছে।

আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, কয়েক বছর ধরে তাদের মসজিদে বড় পরিসরে ইতিকাফের আয়োজন করা হচ্ছে। ২০২৩ সালে প্রথমবার বৃহৎ পরিসরে ইতিকাফ আয়োজন করা হয়। এরপর থেকে দেশ-বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, বিশাল কম্পাউন্ডের ভেতরে চারতলাবিশিষ্ট একটি প্রশস্ত মসজিদে একসঙ্গে সহস্রাধিক মুসল্লি ইতিকাফে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। মুসল্লিদের সুবিধার্থে মাদরাসা কর্তৃপক্ষ ইফতার, রাতের খাবার ও সাহরির ব্যবস্থা করেছে। এ কাজে মাদরাসার শিক্ষক-কর্মচারী এবং প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর একটি অংশ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশরাফুল মাদারিসের শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ জানান, শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি রহ.-এর সিলসিলার অনুসারীরা মূলত এখানে ইতিকাফে অংশ নেন। বর্তমানে দক্ষিণ আফ্রিকার নাগরিক শায়খ ইব্রাহিম আফ্রিকি এ ধারার অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। তিনি যেখানেই অবস্থান করেন, তার অনুসারীরা দেশ-বিদেশ থেকে সেখানে সমবেত হন। এবার তিনি যশোরে অবস্থান করায় বিভিন্ন দেশের আলেম ও অনুসারীরা এখানে ইতিকাফে অংশ নিয়েছেন।

ইতিকাফ চলাকালে নামাজের আগে দেশ-বিদেশের আলেমরা মুসল্লিদের উদ্দেশে নসিহত পেশ করছেন। ভিন্ন ভাষায় দেওয়া বক্তব্য ও জুমার খুতবা মুসল্লিদের বোঝার সুবিধার্থে বাংলায় অনুবাদ করে শোনানো হচ্ছে।

স্থানীয় আলেমদের মতে, বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি সত্ত্বেও ইতিকাফের পরিবেশ সুষ্ঠু রাখতে মাদরাসা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিদেশি মুসল্লিদের জন্য তাদের খাদ্যাভ্যাস অনুযায়ী আলাদা খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।

যশোর শহরের নলডাঙ্গা জামে মসজিদের খতিব মুফতি আরিফুল ইসলাম ফয়সাল জানান, বিদেশি মুসল্লিদের অনেকেই স্থানীয় খাবারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই সংশ্লিষ্ট দেশের মানুষের খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার প্রস্তুতের চেষ্টা করা হয়।

যশোর শহরের দড়াটানা মসজিদের খতিব ও দড়াটানা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আমানুল্লাহ কাসেমী জানান, ইতিকাফে থাকা মুসল্লিদের খেদমতে যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানকার খানকায়ে মাহমুদিয়ার ব্যবস্থাপনায়। উপযোগী পরিবেশ থাকায় উল্লেখযোগ্যসংখ্যক মুসল্লি এখানে ইতিকাফে অংশ নিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:স্বল্পোন্নত দেশ (এলডিসি), থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার প্রধান উপদেষ্টার

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর

ঠিকানা টিভি ডট প্রেস: সরকার দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘যেকোনো সাংবাদিক যেকোনো

অন্তর্বর্তী সরকারের বহু সিদ্ধান্তের তথ্য ওয়েবসাইট থেকে সরানো হয়েছে: ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত তথ্য রাষ্ট্রীয় নথিপত্র ও ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে

থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ

অনলাইন ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট

‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’: তারেকের উদ্দেশে ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক

রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক