যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত অন্তত ৫

যশোর প্রতিনিধি: যশোরে মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। আজ শুক্রবার রাতে শহরতলি পুলেটহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় তারা পদদলিত হন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ। তিনি বলেন, তারা সবাই এখন শঙ্কামুক্ত।

আহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এসময় সড়কের উপরে মানুষের ভেতরে আগে যাওয়া-আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এসময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানায় অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মৃত্যুর গুজবও রটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনিদিষ্ট তথ্য দিতে পারেনি।

এদিকে আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তজার্তিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারীর আসর খবরে মাহফিল প্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাটে। এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী বিক্ষোভে পেট্রোল বোমা হামলা, আহত অনেকে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডারে ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়

সীমান্ত দিয়ে চট্টগ্রামে ঢুকছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, নির্বাচন ঘিরে ব্যবহারের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা বাহিনীর নানা অভিযানের পরও চট্টগ্রামে থামছে না অবৈধ অস্ত্রের ব্যবহার। বিভিন্ন সংস্থার তথ্য, কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত হয়ে ছোট এবং অত্যাধুনিক সব অস্ত্র ঢুকছে

নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় দুই শতাধিক রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নেমেছে ব্যাপক তৎপরতা। বড় দলগুলোর পাশাপাশি ছোট ও নবগঠিত দলগুলোও এখন সক্রিয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে,

জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ

সিরাজগঞ্জে সাদপন্থিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: গত ১৮ ডিসেম্বর ভোরে টঙ্গী ময়দানে ঘুমন্ত তাবলীগ সাথী ভাইদের সাদপন্থি ওয়াসিফুল ইসলাম গং কর্তৃক সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও

হামজা-সোহেলের গোলে ‘ওপরের দল’ ভুটানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের চেয়েও এক ধাপ ওপরে ভুটান। তবে হামজা চৌধুরী-ফাহামিদুল ইসলামদের নিয়ে গড়া বাংলাদেশ এখন ভুটানের চেয়ে কাগজে-কলমে বেশ