যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে নারী শ্রমিক ধর্ষনের শিকার, দুই ধর্ষক আটক

জেমস আব্দুর রহিম রানা: যশোরের মণিরামপুরে বেড়াতে গিয়ে এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই নারী শ্রমিক ধর্ষনের শিকার হন।

নির্যাতনের ওই নারী নওয়াপাড়ার জেজেআই জুট মিলে শ্রমিকের কাজ করেন। শনিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষনের ঘটনায় জড়িত থাকায় দুই জনকে আটক করেছে।

আটকৃকতরা হলেন- মণিরামপুর উপজেলার দক্ষিণ আলী মনোহরপুর গ্রামের আব্দুল হালিম সরদারের ছেলে সাঈদ হোসেন (২৪) এবং একই গ্রামের হাদিউজ্জামানের ছেলে হাবিবুল্লাহ (২৩) নির্যাতনের শিকার ওই নারী শ্রমিক জানান, ঘটনার দিন বিকেলে বিকাশে টাকা পাঠাতে কালীবাড়ি মোড়ে যান।’

সেখানে মিলে যাতায়াতের সুবাদে পূর্ব থেকে পরিচিত বাসের (শ্রমিক বহনকারী বাস) হেলপার সবুজ হোসেনের সাথে দেখা হয়। স্থানীয় সোহান নামের এক ভ্যানযোগে সুবজ হোসেন ও ওই নারী তাদের বন্ধু ইমরানের সাথে দেখা করতে যাওয়ার পথিমধ্যে মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল এন্ড কলেজের সামনে পৌঁছুলে অভিযুক্ত দুই ধর্ষক হালিম সরদার ও হাবিবুল্লাহ তাদের গতিরোধ করে।

এসময় দুই ধর্ষক ওই নারী ও সুবজ হোসেনকে অনৈতিক কাজের অভিযোগ তুলে মোটা অংকের টাকা দাবি করে। এরপর সবুজকে সাথে নিয়ে হাবিবুল্লাহ টাকা আনতে যায়। টাকা না পাওয়া পর্যন্ত ওই নারী শ্রমিককে আটকে রাখে সাঈদ হোসেন। হাবিবুল্লাহ ফিরে এসে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীকে নিয়ে একই গ্রামের সামাদ হোসেনের বাগানে নিয়ে হালিম সরদার ও হাবিবুল্লাহ ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দুই ধর্ষককে খুঁজতে থাকে। পুলিশ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে।

নেহালপুর ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজন আটক হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা করা হবে: ডিসি সারওয়ার

ডেস্ক রিপোর্ট: কোম্পানীগঞ্জে সাদা পাথর থেকে যেন আর একটিও পাথর চুরি না হয় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার

শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত ১২টি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন 

নিজস্ব প্রতিবেদক: ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) ২০২৫ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাত

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বখ্যাত ভোক্তা পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশ্বিকভাবে ব্যবসা পুনর্গঠন ও ব্যয় সংকোচন পরিকল্পনার

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ঠিকানা ডেস্ক: মালয়েশিয়ার শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এতথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সিভিল

পারস্য উপসাগরে সংঘাত তীব্র, তেলের দাম ২০০ ডলারে পৌঁছানোর আশঙ্কা ইরানের

অনলাইন ডেস্ক: পারস্য উপসাগরে বাড়তে থাকা সংঘাতের মধ্যে ইরানের সামরিক বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছতে পারে। বুধবার