যমুনা সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ আটক ১, ট্রাক জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানাধীন যমুনা সেতু টোল প্লাজা এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
আটক ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইব্রাহীম হোসেন।
র‌্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব জানান, প্রাথমিক অনুসন্ধানে জব্দ করা আলামত মাদক সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা পাওয়া গেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬

হাসপাতালের সামনে নবজাতক ফেলে পালালেন মানসিক প্রতিবন্ধী মা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মানসিক প্রতিবন্ধী নারী প্রসবের পর নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। গভীর রাতে স্থানীয় একটি বেসরকারি

গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগরকে গুলি করে হত্যার মামলাসহ একাধিক মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার করেছে

সিরাজগঞ্জে ৮ পুলিশ সদস্যকে এএসআই (নিঃ) পদে র‍্যাংক ব্যাজ প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা পুলিশের নায়েক ও কনস্টেবল পদ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৮ জন পুলিশ সদস্যকে এএসআই (নিঃ) পদে র‍্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে। শনিবার (১৮

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে যুবক নিহত, আহত ২০

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে সোহারাব খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের

২২ মামলার শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর এলাকায় মামুন (৪০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)