যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। শনিবার (২৯ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১২ এর সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানার নলকা ব্রিজ এলাকায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়াগামী মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মো. মোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মোরশেদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই (রহমতপুর) গ্রামে। তার পিতার নাম মো. শাহ আলম এবং মাতার নাম মোছা. মাহফুজা বেগম।

অভিযানকালে মোরশেদের হেফাজত থেকে ১৬ কেজি গাঁজা ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ আলম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ হেফাজতে রাখতেন এবং তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

ঘটনার বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের সংশোধিত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সম্প্রতিক ঢাকা সফর ও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতে ফিরে যা বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঝটিকা সফরে বাংলাদেশে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকা থেকে ফিরে বাংলাদেশের

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা

ক্ষমতায় গেলে গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত তৈরি করবে বিএনপি: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্পখাত গড়ে তোলার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।, ময়মনসিংহের জনসভা শেষে মঙ্গলবার

হাসিনার পতনের পরও রাজেশ ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর স্টেশন চীফ হিসেবে কাজ করছেন

ডেস্ক রিপোর্ট: অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চীফ

এনায়েতপুরে জামায়াত কর্মী হত্যায় আ’লীগের ৩০ জনের নামে মামলা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতে ইসলামীর কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ঘটনায় দীর্ঘ ১২ বছর পর মামলা হয়েছে। এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামী

সিরাজগঞ্জে নাশকতার মামলায় সাবেক চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় উধুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলকে পুলিশ আটক করেছে। শনিবার সন্ধ্যায় উধুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক