যমুনা সেতু পশ্চিমে ঢাকাগামী লেনে ৮ কিলোমিটার ধীরগতি, দুর্ভোগে ফিরতি যাত্রীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম প্রান্তে ঢাকামুখী লেনে দেখা দিয়েছে তীব্র যানচাপ ও ধীরগতি। কড্ডার মোড় থেকে টোল প্লাজা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলছে থেমে থেমে, সৃষ্টি হয়েছে দীর্ঘজট। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলমুখী যাত্রীরা।
সকালে কড্ডার মোড় থেকে পরিবার নিয়ে রওনা হওয়া সোহেল সেখ বলেন, “আজই ছুটির শেষ দিন। সময়মতো কর্মস্থলে ফিরতে বাসে উঠেছি, কিন্তু যানজটে সেতু পার হতে ভোগান্তিতে পড়ছি।”
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে ঢাকামুখী ৩০ হাজার ৮১৭টি এবং উত্তরবঙ্গমুখী ১৮ হাজার ৩৬৫টি। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ঈদের ছুটির শেষ দিনে যানচাপ বেড়ে যাওয়ায় ধীরগতি তৈরি হয়েছে। তবে দুপুরের মধ্যে চাপ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সড়কে যানচলাচল স্বাভাবিক থাকলেও সেতুর পশ্চিমাংশে থেমে থেমে চলছে যানবাহন।
সকাল থেকেই যমুনা সেতু পশ্চিমপ্রান্তে যে যানজট ও ধীরগতি শুরু হয়েছে, তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি, নেপথ্যে গোয়েন্দা সংস্থা ‘র

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং

কুমিল্লায় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উপজেলার রামপুর এলাকায় এ মর্মান্তিক

সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে টাঙ্গাইলে তিন গ্রামের সংঘর্ষ ১৫ আহত, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন বিএনপির

পিরোজপুরে ৩ আসনের জামায়েতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশনের

ডিএনসির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় হাতে-নাতে আটক ১৩, বহিষ্কার ১৮

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৫ জন পরীক্ষার্থী প্রযুক্তিনির্ভর প্রতারণার সরঞ্জামসহ

বেলকুচিতে সারে ১০ মেঃটঃ সরকারি চাল উদ্ধার, আটক-১ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির (২২০ বস্তা) ১০হাজার ৬শ’ত কেজি চাল অবৈধভাবে মজুত করা অবস্থায় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার