যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর ওপর নির্মিত বহুমুখী সেতুর ওপর থাকা পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাক অপসারণ এবং সেতুর দুটি চলমান লেন প্রশস্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সেতু বিভাগে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং যমুনা সেতু কর্তৃপক্ষ যৌথভাবে এই প্রস্তাবনা পাঠিয়েছেন।
যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সেতুর প্রতিটি লেনের ন্যূনতম প্রস্থ হওয়ার কথা ৭.৩ মিটার, অথচ বর্তমানে তা মাত্র ৬.৩ মিটার। ফলে যানবাহনের চাপ বাড়লে দীর্ঘ যানজট তৈরি হয়। সেতু দিয়ে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, যা উৎসবকালে তিন গুণ পর্যন্ত বেড়ে যায়।
তিনি আরও বলেন, রেলওয়ে ট্র্যাকটির প্রস্থ সাড়ে তিন মিটার। এটি অপসারণ করলে সেতুর লেনদ্বয় প্রশস্ত করা সম্ভব হবে, যার ফলে যানজট ও দুর্ঘটনা কমে আসবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে উদ্বোধন হওয়া যমুনা সেতুতে ২০০৮ সালে ফাটল দেখা দিলে রেল চলাচলের গতি কমিয়ে দেওয়া হয়। এরপর উত্তর পাশে একটি নতুন রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার, যার উদ্বোধন হয় ২০২৫ সালের ১৮ মার্চ। বর্তমানে পুরোনো রেল ট্র্যাকটি ব্যবহার হয়নি এবং মরিচা পড়েছে স্লিপারগুলোতে।
জেলা প্রশাসক জানান, ১৬ মার্চ প্রস্তাব পাঠানোর পর সেতু বিভাগের সচিব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনাকে নিয়ে বাংলাদেশবিরোধী নতুন ষড়যন্ত্র দিল্লির

নিজস্ব প্রতিবেদক: পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ঠিকানা টিভি ডট প্রেস: গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫’ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার জনগণ, এটা বুঝতে পেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্পের গাজা পরিকল্পনার কিছু অংশে সম্মত হামাস, আরও আলোচনার আহ্বান

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্তে সম্মত হতে রাজি হয়েছে হামাস। এর মধ্যে বন্দি মুক্তির বিষয়টিও রয়েছে। তবে নিরস্ত্রীকরণের

জাতীয়-স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনও সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক সঙ্গে কখনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর রগ কেটে দেওয়ার অভিযোগ বিএনপির প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষের কর্মীর দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। আহত রায়হান কবীর (৪৫) সিংড়া উপজেলার