যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়ক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল নামক স্থানে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাইফুল আলম নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সোবির আহমেদের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাত সাড়ে তিন টার দিকে সাইফুল আলম এক জেলেকে সাথে নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে মির্জাপুরের একটি হ্যাচারিতে মাছের রেনু কিনতে যাচ্ছিলেন। মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠাফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল আলম তাদের বাঁধা দিলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয় যায়। সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেব খান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লো সেলসোর গোলে আর্জেন্টিনার জয়

অনলাইন ডেস্ক: জিওভানি লো সেলসোর একমাত্র গোলে ভেনেজুয়েলাকে ১-০ ব্যবধানে হারাল মেসিবিহীন আর্জেন্টিনা। যদিও মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ছিল মোটামুটি নিষ্প্রাণ, তবে বিশ্বকাপজয়ী

সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশ ক্যাম্প চায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক

শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আরও বেশি বাংলাদেশি নারী নিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা

মিলছে না ভারতের ভিসা, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী-জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের

১৬ বছর পর বাড়ি ফিরে দেখেন, মাসহ হারিয়েছেন ২৬ স্বজনকে

বরগুনা প্রতিনিধি: ১৬ বছর কারাভোগের পর বরগুনায় নিজ বাড়িতে ফিরেছেন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় জামিন পাওয়া বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক ল্যান্স নায়েক আলতাফ হোসেন। দীর্ঘ এ

আতশবাজি ও ফানুসের কারণে রাজধানীর একাধিক স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে ফোটানো আতশবাজি ও ফানুসের আগুনে রাজধানীর একাধিক স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন