যমুনা সেতুর পশ্চিমপাড়ে যানজট: ঈদযাত্রায় চরম দুর্ভোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার আগে ঘরমুখো মানুষের ঢল সামলাতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঈদযাত্রার চাপ মোকাবেলায় সাময়িকভাবে ঢাকামুখী লেনে টোল আদায় বন্ধ রাখলে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। এতে সেতুর পশ্চিম পাড়ে সায়দাবাদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।
সাধারণ যাত্রীদের অভিযোগ, রোদে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। শিশু ও বৃদ্ধদের ভোগান্তির যেন শেষ নেই। যাত্রী ও চালকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এমন ব্যবস্থাপনার কারণে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, “উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অত্যাধিক বেড়ে যাওয়ায় ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকামুখী লেনে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়। কারণ উত্তরমুখী যাত্রী ও গাড়ির চাপ ছিল তুলনামূলক বেশি।”
তিনি আরও জানান, “প্রায় ৪০ মিনিট পর ঢাকামুখী টোল আদায় পুনরায় চালু করা হয়।”
তবে টোল আদায় চালু হলেও যানজট পুরোপুরি কাটেনি। গাড়িগুলো থেমে থেমে এগোচ্ছে, ফলে যাত্রীদের দুর্ভোগ রয়ে গেছে।
ঢাকামুখী ‘আবির পরিবহন’-এর এক চালক বলেন, “টোল বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে গাড়ি থামিয়ে বসে আছি। কবে চলবে, কেউ ঠিক বলতে পারছে না।”
এক যাত্রী বলেন, “রোদে পুড়ে যাচ্ছি, ছোট বাচ্চা নিয়ে অবস্থাটা আরও ভয়াবহ। এমন দুর্ভোগে পড়তে হবে ভাবিনি।”
সড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ ও প্রশাসনের তৎপরতা দেখা গেলেও বিশাল যানজট নিরসনে তা খুব একটা কার্যকর হয়নি বলে অভিযোগ যাত্রীদের।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশিদের ফেরত পাঠাতে চাইলে শেখ হাসিনাকেই আগে ফেরত পাঠান: আসাদউদ্দিন ওয়েইসি

অনলাইন ডেস্ক: হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের নেতা আসাদউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

‘ভাইরাল’ হতেই নিখোঁজ হওয়ার নাটক যবিপ্রবি ‘ছাত্রদল নেতা’র?

যবিপ্রবি প্রতিনিধি: নিখোঁজের ২০ ঘণ্টা পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ‘ছাত্রদল নেতা’ সজীব হোসেনকে উদ্ধার করেছে যশোর জেলা পুলিশ। পুলিশ বলছে, অপহরণ

হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। সে মোতাবেক তার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ

নির্বাহীর যোগসাজশে অনুপস্থিত থেকে দশ মাসের বেতন উত্তোলনের অভিযোগ সুপার আনছারীর বিরুদ্ধে

নজরুল ইসলাম: ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকেও পুরো ১০ মাসের বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে উল্লাপাড়ার এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। উৎকোচের বিনিময়ে স্থানীয় প্রভাবশালীদের

জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিজয় দিবসের সকালে কুষ্টিয়ায় আয়োজিত বিজয় র‍্যালিতে বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১