যমুনা রেলসেতুর পিলারে ফাটল: ভাইরাল হওয়া ছবি নিয়ে যা বললেন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতংক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে AI প্রযুক্তিতে এমন ছবি তৈরি করে ফেসবুকে গুজব রটানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই একাধিক ফেসবুক পেইজে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের একাধিক ছবি পোস্ট করা হয়।,

সকালে Sundarban/Chitra/Benapole Express নামে একটি ফেসবুক গ্রুপ থেকে পিলালের ফাটলের চিহ্ন সম্বলিত একটি ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয় নবনির্মিত যমুনা রেলসেতুর পিলারে ফাটল! ছবি সংগৃহীত।

এরপর একের পর এক বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপে বিভিন্ন এঙ্গেলের আরও বেশ কয়েকটি ছবি দিয়ে যমুনা রেলসেতু ফাটলের গুজব ছড়ানো হয়। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আপলোড করা কোন কোন ছবিতে রেলসেতুটির পিলার ভেঙে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারি প্রধান প্রকৌশলী মো. নাইমুল হক জানান, যমুনা রেলসেতুতে কোথাও কোন ফাটল ধরে নাই। কোন পিলারে ফাটলের চিহ্নও নেই। একটি চক্র AI প্রযুক্তির মাধ্যমে ফাটল ধরানোর ছবি তৈরি করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়িয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে: এ্যানি

ডেস্ক রিপোর্ট: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পৃথিবীর অনেক দেশেই পিআর পদ্ধতি আছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি সম্ভব না। বাংলাদেশের প্রেক্ষাপটে

কারাগারে চালু হলো ‘সেক্স রুম’, ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ পেলেন বন্দিরা

অনলাইন ডেস্ক: ইতালির ইতিহাসে প্রথমবারের মতো কোনো কারাগারে চালু হলো ‘সেক্স রুম’। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় উমব্রিয়া অঞ্চলের তেরনি শহরের একটি কারাগারে এক বন্দি তার সঙ্গীর

গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে শাহবাগবিরোধী ঐক্য’র হামলায় আহত ১২

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার বিকাল সাড়ে ৩টার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি যুক্তিযুক্ত ও সময়োপযোগী: রিজওয়ানা হাসান

সিরাজগঞ্জ প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিশিষ্ট পরিবেশবাদী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সিরাজগঞ্জকে যেমন দেশের মানুষ তাঁতের শহর বা মিষ্টির জেলা

ধানের শীষের এজেন্ট সেজে বুথে যুবক, চেনেন না প্রিজাইডিং কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের একটি স্কুলে ফখরুল ইসলাম নামের এক বহিরাগত ব্যক্তি ধানের শীষের পোলিং এজেন্ট সেজে বুথে অবস্থান করছেন। তার গলায় বিএনপি মনোনীত প্রার্থীর

৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। সোমবার (১৩ অক্টোবর) তাদের মুক্তি দেওয়া হয়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের