যমুনা ভাঙনে সর্বস্বহারা ২০০ পরিবার, পুনর্বাসনের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সর্বস্ব হারানো দুই শতাধিক পরিবার পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার (১৪ জুন) সকালে হাটপাচিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষসহ ভুক্তভোগী এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আলী চতুর, লেদু শেখ, মানিক বেপারি, মাজেদা খাতুন, জীবন বেওয়া, আজিদা বেগমসহ অনেকেই। বক্তারা বলেন, যমুনা নদীর রাক্ষুসী ভাঙনে হাটপাচিল গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে সরকারি বাঁধের ঢালে, অন্যের পতিত জমিতে কিংবা পলিথিন-টিনের ছাপড়া তুলে দিন কাটাচ্ছেন।
তাদের দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই নিরাপদ ও স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হলে আরও বড় দুর্ভোগের মুখে পড়বেন তারা।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, “যমুনা ভাঙনে গৃহহীন হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে

শাহজাদপুরে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা

নজরুণ ইসলামঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙ্চুর ও হামলায় সেনাবাহিনীর সরব উপস্থিতি টের পেয়ে অন্যান্য বসতভিটা ভাঙতে পারেনি দুর্বৃত্তরা। গতকাল রোববার (৭জুন)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই

সরকারি জলাশয় নিয়ে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয় ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছরে দেশের ব্যাংকগুলোকে প্রতি মাসে গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে গড়ে ৮৫

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও