যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর অংশে ৬ মে ২০২৫ মঙ্গলবার রাত ১১.০০ টা থেকে রাত ৩.০০ টা পর্যন্ত অবৈধভাবে ইলেকট্রিক শক, কারেন্ট জাল, চায়না রিং জাল এবং ঘন মশারী জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে নৌ-পুলিশ টাঙ্গাইল, আনসার বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযানে বিপুল পরিমাণ চায়না রিং জাল আটক করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন জেলেকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব তানভির ও তার টিম, নৌ-পুলিশ, টাঙ্গাইল এবং পিসি আনসার ও তার দলের সর্বাত্মক সহযোগিতায় এ সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সকল বিভাগের আন্তরিক প্রচেষ্টার জন্য চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচল হচ্ছে শেখ হাসিনার সব পুরোনো মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ বছর আগে রাষ্ট্রক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার এক বছরের মাথায় ২০১০ সালে তার বিরুদ্ধে দায়ের হওয়া

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে বড় বিপর্যয়, বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বৃহৎ জ্বালানি প্রকল্প মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে দেখা দিয়েছে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়। বয়লারে ছাই জমে উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎসরবরাহ

জামায়াতে ইসলামীর চাঁদাবাজি-দুর্নীতি করার অভিজ্ঞতা নেই: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক: দেশের জনগণের সম্পদ চুরি, দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করার অভিজ্ঞতা জামায়াতের নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.

মেরে ব্যালট ভরে রাখার পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ ভোট আগের রাতেই ব্যালট বাক্সে ধরে রাখা হয়েছিল। রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত সিল মারার কাজটি

কক্সবাজারে সাগরে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু দুই দিনে চার প্রাণহানি, বাড়ছে উদ্বেগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে

নির্বাচন সামনে রেখে প্রশাসনে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসনে স্থিতিশীলতা থাকা জরুরি। কিন্তু এখন যেন উল্টো চিত্র। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় দুই সপ্তাহ ধরে সচিববিহীন, মাঠ প্রশাসনে