যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি, তলিয়ে গেছে বাদামের খেত: লোকশানে কৃষক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চরাঞ্চলের শত শত বিঘা বাদামেরখেত তলিয়ে গেছে। একারনে ক্ষতিগ্রস্থ কৃষকেরা অপরিপক্ক বাদাম তোলার চেষ্টা করছেন। শনিবার (৩ মে) বিকালে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের সন্তোষা চরের সরেজমিন দেখা গেছে সম্মিলিত বাদাম চাষীরা পানিতে নেমে অপরিপক্ক বাদাম তুলছেন। এতে ক্ষতিগ্রস্থ বহু কৃষক পরিবার লোকশানের মুখে পড়েছে।

চৌহালী উপজেলা কৃষি অফিস ও চাষীরা জানান, যমুনা নদীতে বিধ্বস্ত চৌহালী উপজেলার নতুন করে জেগে ওঠা চরে বিগত বছরের ন্যায় এবারও বাদাম চাষ করেছিল বহু কৃষক। স্থল ইউনিয়নের সন্তোষা, কোচগ্রাম, বসন্তপুর, মালিপাড়া, ছোট চৌহালী-বড় চৌহালী, তেঘুরি, স্থল চর ও লাঙ্গলমুড়া, উমারপুর ইউনিয়নের দত্তকান্দি, ছোল, উমারপুর, খাষকাউলিয়া, ঘোড়জান, সদিয়া চাঁদপুর, স্থল ও খাষপুখুরিয়া ইউনিয়নের পশ্চিমচর এলাকা প্রায় ২২ শ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়। অল্প কিছু দিনের মধ্যে বাদাম ঘরে তোলার প্রস্তুতি ছিল তাদের। আকস্মিক জোয়ারে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরের নিচু এলাকার বাদামখেত তলিয়ে যায়। এতে দক্ষিন ও পশ্চিমাঞ্চলের দুই শতাধিক হেক্টর জমির প্রায় ১৯শ মন বাদাম নষ্ট হয়েছে। একারনে ওই এলাকার শতাধিক কৃষকের কপালে চিন্তার ভাজ পড়েছে।

সন্তোষা চরের আবুশামা, লোকমান হোসেন, ছানোয়ার হোসেন, মোসছেদ আলী  ও জয়নাল হোসেন জানান, অন্যান্য বছরে বাদামের বাম্পার ফলন দেখে এবার বেশি খেতে চাষ করি। তবে আমাদের এলাকায় পানিতে তলিয়ে বহু জমির বাদাম নষ্ট হয়েছে। একারনে কোমর পানিতে নেমে অপরিপক্ক বাদাম তুলতে হচ্ছে। আগামীতে সঠিক সময়ে কৃষি প্রণোদনার বীজ বিতরণের দাবি জানানাই।

এদিকে যমুনার পশ্চিম তীর এনায়েতপুরে দেখা যায়, পানিতে জমি তলিয়ে যাওয়ায় বাদাম তুলে নদীর পাড়ে কৃষক পরিবারের নারী, শিশুসহ সব সদস্য মিলে বাদাম ছাড়াচ্ছেন। আবার কোথাও কোথাও তারা জমির পাড়ে শুকনা স্থানে বাদাম রোদে শুকাচ্ছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সন্তোষা গ্রামের ইউপি সদস্য হাসান আলী জানান, কৃষকদের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে, বাদাম খেত নষ্ট  ও তলিয়ে যাওয়ায় বহু কৃষক এবছর লোকশানের মুখে পড়বে। সরকারী ভাবে তাদের সহায়তার দাবি জানাই।

এবিষয়ে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের উপহসকারী কৃষি কর্মকর্তা আবুহুরাইয়া জানান, জানান, যমুনার চরাঞ্চলের বাদাম খেত তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরেজিমন পরিদর্শন করেছি। অপরিপক্ক বাদাম তুলে বহু কৃষক পরিবার লোকশানের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা করা হচ্ছে, সরকারী সহায়তা এলে দেয়া হবে। এছাড়া বিশেষ প্রণোদনার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাটি কাটা ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা

বাজার দখল নিতে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের সংঘর্ষ; গুলিবিদ্ধসহ ২০ আহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রভাব বিস্তার ও আড়ৎ দখলকে কেন্দ্র করে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণসহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র প্রতিনিধি দল। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে

ছাত্রাবাসের টিন খুলে বিক্রি করলেন ছাত্রদল নেতা!

নিজস্ব প্রতিবেদক: জামালপুর ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে তার

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৫৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক: গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত ৬১ জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আল–তাওবাহ চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় প্রাণ