যমুনা তীরে সোলার প্লান্টে ১কোটি টাকার মালামাল লুটের অভিযোগ বিএনপি নেতা রফিক সরকারের ভাতিজাদের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে যমুনা নদীর তীরে নির্মিত সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুসাঙ্গিক মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রফিক সরকারের দুই ভাতিজা পারভেজ হোসেন পার্থ ও পলাশ সহ ৮ যুবকের বিরুদ্ধে।

এঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন।

যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক সরকারের ভাতিজা পারভেজ হোসেন পার্থ (২৬), ও পলাশ (২৪)। মোহনপুর গ্রামের মো. কালাম (২৭), নোমান (২৫), রুহুল আলী (২৮), একই গ্রামের রুবেল আলী (২৭), খলিল আলী (২৩) সারটিয়া গ্রামের ভাঙ্গুরী ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৫)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৭ অক্টোবর সকালে বিএনপি নেতা রফিক সরকারের দুই ভাতিজা সহ ৮ যুবক সোলার পাওয়ার প্লান্ট থেকে ১ কোটি টাকার তামা ও আনুসাঙ্গিক মালামাল লুট করে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কের ভিতর দিয়ে যাচ্ছিলেন।

এসময় নিরাপত্তাকর্মী নিরাপত্তাকর্মীরা তাদের বাঁধা দিলে হকিস্টীক ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে। হামলায় নিরাপত্তা কর্মী মেহেদী হাসান অয়ন ও আব্দুল হাকিম আহত হন।

পরে তারা মালামাল নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীদের মেরে ফেলার হুমকী দেয়। নিরাপত্তা কর্মীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহন করে।

অভিযোগকারী নিরাপত্তাকর্মী মেহেদী হাসান অয়ন বলেন, আমরা থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। কিন্তু অভিযোগ এজাহার হিসেবে অন্তভূক্ত করা হয়নি। পুলিশ বলেছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে। যারা মালামাল লুট করেছে তাদের দুজন বিএনপি নেতা রফিক সরকারের ভাতিজা। তার তদবিরে কারনে হয়তো মামলা এজাহার হিসেবে অন্তভূক্ত করেনি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। দেখি স্যাররা কি পদক্ষেপ নেয়।

এবিষয়ে জানতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক সরকারকে ফোন করলে তিনি বলেন, আমি একটি মিটিংএ আছি পরে কথা বলবো।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। আমি একাধিকবার ঘটনাস্থলে গিয়েছিলাম। বিএনপি নেতা রফিক সরকারের দুই ভাতিজা এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ পত্রে তাদের নাম এসেছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভাঙ্গা থানায় ভাঙচুর: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা

দুর্গম এলাকায় নিয়মিত অফিস করা সম্ভব না-স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ রানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: দুর্গম এড়িয়ায় নিয়মিত অফিস করা সম্ভব নয়। অতিতে কেউ নিয়মিত অফিস করেনি। সেটা আমার কাছেও ভিন্ন নিয়ম নয় বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের

মাহফিলে জামায়াতকে ভোট না দেওয়ার আহবান বিএনপি নেতার , প্রতিবাদস্বরূপ মাহফিল ত্যাগ করেন মুসুল্লীরা

নিজস্ব প্রতিবেদক: ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জামায়াতকে ভোট না দেওয়ার আহবান জানিয়েছেন। তার এই বক্তব্যের পর পরই

জামায়াত ৪০ ভোটে পাস করায় বিএনপি নেতাকে পেটালেন কৃষকদল নেতা

নিজস্ব প্রতিবেদক: সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনি এলাকা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ

গাজীপুরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশন সংলগ্ন কাঁচাবাজারে বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৫০টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, যার মধ্যে

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাত ৮টা ১০ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি রাজধানীর