যমুনা উপজেলা’ বাস্তবায়ণে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা উপজেলা’ গঠনের বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় কাজিপুরে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। সভায় সাংবাদিকদের যমুনা উপজেলা গঠনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন চরের বাসিন্দা গণমাধ্যম ব্যক্তিত্ব ও যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক আতিকুর রহমান শাকিল ও প্রকৌশলী ফরিদুল ইসলাম। এসময় তারা যমুনা দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভৌগোলিক কারণেই বছরের পর বছর বঞ্চিত হবার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়েছে। সেখানে চরাঞ্চলের প্রায় দেড়লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, বিদ্যুৎ ও কৃষিক্ষেত্রে সমস্যা, প্রশাসনিক সেবা, যোগাযোগ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চরাঞ্চলের আপামর জনগোষ্ঠীর যমুনা উপজেলা গঠনের বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে তারা দাবী করেন। এসময় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম লিটন ও প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম কিবরিয়া, টিএম কামাল, আব্দুল মজিদ, কোরবান আলী, কেএম আনোয়ার হোসেন, আল মাহমুদ সরকার জুয়েল, অঞ্জনা চৌধুরী উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতকে ভণ্ডামি বন্ধ করতে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের ত্যাগকে আড়াল করে জামায়াতে ইসলামী নতুন করে ধর্মীয় আবেগকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয়

সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত বেড়ে ৬৭

অনলাইন ডেস্ক: সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশারের সৌদি হাসপাতালে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ১লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নববর্ষ উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নরসিংদীতে বিএনপির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত গণ-সংবর্ধনায় যোগ দিতে ঢাকায় আসার পথে নরসিংদীতে হামলার শিকার হয়েছেন কিশোরগঞ্জের নেতা-কর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর)

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে

ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনা কর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূর্বাচল জলসিঁড়ি