যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শেষে বিক্ষোভ করেছেন।

রবিবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান প্রস্তাবিত যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের কাছে দেওয়া স্মারকলিপিতে দাবি জানানো হয় মনসুরনগর, নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর ও চরগিরিশ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের। উল্লেখ্য, এই ইউনিয়নগুলো যমুনা নদীর পূর্ব পাড়ে অবস্থিত।

স্থানীয়দের অভিযোগ, কাজিপুর উপজেলার মোট ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি নদীর পশ্চিম পাড়ে এবং বাকি ছয়টি পূর্ব পাড়ে। যমুনা নদী মাঝখানে থাকায় পূর্ব পাড়ের মানুষ প্রশাসনিক সেবা পেতে চরম ভোগান্তির শিকার হন। উপজেলা সদরে যেতে নৌকায় নদী পাড়ি দিতে হয়, যা সময়, অর্থ এবং জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে। সরকারি কোনো নৌযান না থাকায় প্রায়ই দুর্ঘটনার শঙ্কা থাকে।

বক্তারা জানান, পূর্ব পাড়ের মানুষের কৃষিজ উৎপাদন বেশি হলেও শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং ও সরকারি সেবায় রয়েছে চরম বৈষম্য। কাজিপুরের ১৪টি কলেজের মধ্যে পূর্ব পাড়ে মাত্র ২টি, কারিগরি কলেজগুলো সবই পশ্চিম পাড়ে। ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ১৪টি পূর্ব পাড়ে। ১০টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৯টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ৪টি হাসপাতালও পশ্চিম পাড়ে অবস্থিত।

তারা বলেন, এই ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক “যমুনা উপজেলা” গঠন করা হলে দীর্ঘদিনের অবহেলা ও ভোগান্তির অবসান ঘটবে।

সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফরিদুল ইসলাম, সাবেক জনপ্রতিনিধি আবদুল কাদের, কবি আলতাফ হোসেন, সিরাজগঞ্জ পলিটেকনিক সিটির পরিচালক জহুরুল ইসলাম লিটন, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ফরিদুল হক, প্রকৌশলী ফরিদুল ইসলাম ও প্রকৌশলী মো. সুমন মিয়া।

এছাড়াও সংহতি জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “এই দাবি সম্পর্কে আমি আগে থেকেই অবগত। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার

ওবায়দুল কাদের দেশেই আছেন-দাবি সাংবাদিক ইলিয়াসের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশেই আছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। আজ সোমবার (৩ মার্চ) সকালে নিজের ভেরিফাইড

পাকিস্তানে বিদ্যুতের দাম কমলো, মিলবে ৫৫.৮ বিলিয়ন রুপির স্বস্তি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (নেপ্রা) চলতি বছরের এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিক শুল্ক সমন্বয়ের আওতায় বিদ্যুতের দাম প্রতি ইউনিট ১.৮৯ রুপি কমানোর অনুমোদন

সিরাজগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এক রাতে ১৬টি কবরের মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে এ

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

১৮টি হলের ফলাফল ঘোষণা: সাদিক কায়েম ১৪,৮১০ ভোট, আবিদুল ইসলাম ৫,৯৯৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের পথে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এ পর্যন্ত প্রাপ্ত ১৮টি হলের ফলাফলে ডাকসুর