যমুনার পানি দ্রুত বৃদ্ধি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিন দিন ধরে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি গিয়ে চরাঞ্চলের নিম্নভূমি ও ফসলি জমি তলিয়ে গেছে। একই সঙ্গে ফুলজোড় ও করতোয়া নদীসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। তবে এ পরিস্থিতিতে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির স্তর রেকর্ড করা হয় ১২ দশমিক ৪৭ মিটার। গত ২৪ ঘণ্টায় এটি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। (বিপৎসীমা: ১২.৯০ মিটার)। এর আগের দুই দিনে যথাক্রমে ২২ ও ২৩ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে, জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে তা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। (বিপৎসীমা: ১৪.৮০ মিটার)। এ পয়েন্টে আগের দুই দিনে পানির বৃদ্ধি ছিল যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন জানান, “উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের নিচু জমি ডুবে গেছে। আরও দু-এক দিন পানি বাড়বে। তবে বিপৎসীমার কাছাকাছি গেলেও অতিক্রম করার সম্ভাবনা নেই।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির সহ-সভাপতি, জামায়াতের সাধারণ সম্পাদক—বেলায়েত তুমি কার?

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও

বাঁশখালীতে বিধবা নারীকে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, রহস্য অজানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামের এক বিধবা নারীকে নিজ ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় কে বা কারা ফেলে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত, প্রকাশিত হলো পরিচয়

অনলাইন ডেস্ক: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ২৮ জনের মধ্যে বেশ কয়েকজনের পরিচয় প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে রয়েছেন ৯৫ বছর বয়সী হোলোকাস্ট-উত্তরজীবী

সকাল ৯টার মধ্যে দুই অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের ২ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শনিবার (১৫ মার্চ)

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বুধবার (৫ মার্চ), দুপুর