যমুনার পানি কমছে, ভাঙন আশঙ্কা রয়ে গেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় শহররক্ষা বাঁধ পয়েন্টে নদীর পানি ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। এর আগে গতকাল পানি ৭ সেন্টিমিটার বেড়েছিল।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলায় বন্যার কোনো আশঙ্কা নেই। সোমবার (১৮ আগস্ট) সকাল ৬টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয় ১২ দশমিক ৪৮ মিটার, যা বিপৎসীমার (১২ দশমিক ৯০ মিটার) ৪২ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে গত শুক্রবার ২২ ও বৃহস্পতিবার ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

অন্যদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির স্তর ৯ সেন্টিমিটার কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৯ মিটার, যা বিপৎসীমার (১৪ দশমিক ৮০ মিটার) ৮১ সেন্টিমিটার নিচে।

স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, পানি কিছুটা কমলেও ভাঙনের ঝুঁকি থেকেই যাচ্ছে। সদর উপজেলার ভাটপিয়ারী গ্রামের কৃষক শামীম রেজা বলেন, “যমুনার পানি কিছুটা কমেছে, তবে আবার বাড়তে পারে। পানি বিপৎসীমা অতিক্রমের আগেই তীররক্ষা বাঁধ মেরামত করা জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে।”

কাওয়াকোলা বর্ণী গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মিয়া বলেন, “অতীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এখন আমরা নদীভাঙনের শিকার হচ্ছি। পানি বাড়লে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেলেও সারা বছর তাদের তেমন দেখা যায় না।”

কাজিপুর উপজেলার তেকানী গ্রামের কৃষক কুদ্দুস আলী জানান, “বর্ষার শুরুতেই নদী ভাঙন শুরু হয়েছে। চরাঞ্চলের অনেকের বাড়িতে পানি উঠেছে। জমিতেও পানি ঢুকে ফসলের ক্ষতি হচ্ছে। এবারের পানিতে আমাদের বড় ক্ষতি হবে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, “বর্তমানে পানি কমায় ভাঙনের চাপও কিছুটা কমেছে। তবে পানি কমতে থাকলে নতুন করে ভাঙন দেখা দিতে পারে। এ জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। শহররক্ষা বাঁধের ৮২ কিলোমিটার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থায়ী বাঁধ ও ভাঙনরোধে প্রকল্প পাঠানো হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং চলছে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুবলীগ–ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক

জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ

পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে, এর বিকল্প নেই। নতুন বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মূহাম্মদ

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

বাঁশখালীতে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং করার অভিযোগে শফকত হোসেন নামের এক সাংবাদিকের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল