যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা, শাহবাগে আটকে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। কিন্তু শাহবাগ মোড়ের আগে থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে পুলিশ।,

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। সরেজমিনে দেখা গেছে, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা প্ল্যাকার্ড ও স্লোগান দিতে দিতে যমুনা অভিমুখে যেতে চাইছেন। কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে সামনে এগোতে পারছেন না। এসময় অনেককে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেও দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানান, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে টানা পাঁচ দিন ধরে। গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ৪০-৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা–বাটি নিয়ে ভুখা মিছিলও করেন।

সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দিয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।,

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেন।

প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

২. প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে।

৩. জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতা দিতে হবে।

৪. সমাজসেবা অধিদপ্তরের অধীন ব্রেইলভিত্তিক শিক্ষাকার্যক্রম ও পিএইচটি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা (সাধারণ প্রার্থীদের জন্য ৩৫ হলে তাদের জন্য ৩৭ বছর নির্ধারণ)।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া এলাকায় ট্যাংলরী ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজির

ক্ষমতায় এলে সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডা.

রিং আইডির ব্যাংক হিসাব তলব

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার হতাশা দূর করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে প্রতিপক্ষ পাকিস্তানকে

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই

নিজস্ব প্রতিবেদক: ভাঙচুরের পাশাপাশি লুটপাট অব্যাহত রয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে। গতকাল শনিবার টানা চতুর্থ দিনের মতো ভাঙা চলেছে সেখানে। এদিনও যে