যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। এতে সিরাজগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত চার দিনে যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট ও কাজিপুরের মেঘাইঘাট পয়েন্টে ৪৩ সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে।

এদিকে বাঘাবাড়ী নদীবন্দরের আবহাওয়া অফিস জানিয়েছে, ২৫ জুন পর্যন্ত পানি বাড়তে পারে। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, আকাশের মেঘ উত্তরাঞ্চলে সরে যাওয়ায় বৃষ্টিপাত বেড়েছে, যা পানি বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

তবে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন আশ্বস্ত করে বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে—সিরাজগঞ্জে ২৬৩ সেন্টিমিটার এবং কাজিপুরে ২৮১ সেন্টিমিটার নিচে। তাই বন্যার আশঙ্কা আপাতত নেই।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজারো তরুনের অনুপ্রেরণার মোল্লা নাজিম উদ্দিন।

 মোল্লা নাজিম বাংলাদেশের সু পরিচিত আলেমদের মাঝে জনপ্রিয় একটি নাম। কুমিল্লার এই বক্তা এলাকার গণ্ডী পেরিয়ে এখন গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বেই যেখানে বাংলা

সিরাজগঞ্জে কর্মচারীদের উৎসব ভাতার দাবীতে কর্মবিরতি পালন

নজরুল ইসলাম: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। বুধবার সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

অবশেষে জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

সিনহা হত্যা মামলায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার: মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে ৬

ইরানে ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গ্রেফতার, আটক ২০

অনলাইন ডেস্ক ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্থানীয় প্রসিকিউটর অফিসের বরাতে তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য