মৌ-খামারে ভাগ্য বদলে গেছে 

নিজস্ব প্রতিবেদক: উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী গ্রামের মোঃ তফাজ্জল এর ছেলে ওমর আকন্দ ২০২০ সালে প্রথম পরীক্ষামূলকভাবে বাড়ির আঙ্গিনায় ১৩টি মৌমাছির বক্স নিয়ে মৌচাষ শুরু করে।

অল্প সময়ে সফলতা আসায় পরবর্তীতে মৌচাষ কে পেশা হিসেবে বেছে নিয়েছে। বর্তমানে তার খামারে ৩৭৪ টি মৌবক্স রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সারাবছর মৌবক্স নিয়ে মৌচাষ করেন। বাণিজ্যিকভাবে মৌ-চাষ করে তার বছরে আয় প্রায় ৯ থেকে ১০ লাখ টাকা। সরিষা মৌসুমে উল্লাপাড়ার চলনবিল এলাকায় মধু আহরণ করেন তিনি, এছাড়াও লিচুর সিজনে দীনাজপুর মৌবক্স নিয়ে মধু আহরণ করে থাকেন। ওমরের সাথে কথা বললেন তিনি জানান প্রতি কেজি সরিষা ফুলের মধু ৪০০ টাকা কেজি,লিচু ফুলের মধু ৭০০ টাকা এবং কালোজিরে ফুলের মধু ১২০০ টাকা বিক্রি করে থাকেন।

লেখাপড়া বেশি করতে না পারলেও ওমর আকন্দ মৌচাষের মাধ্যমে তার পরিবারে স্বচ্ছলতা ফিরে এনেছে। পাশাপাশি তার মৌ খামারে কর্মসংস্থান হয়েছে ১০ জন বেকার যুবকের।

খাদুলী গ্রামের রাজিব এবং আপন জানান তারা সহ আরো অনেকেই ওমর আকন্দের মৌ খামারে কাজ করে থাকেন। দেশের বিভিন্ন এলাকায় তারা মৌবক্স নিয়ে যায় মধু আহরণ করতে। এতে তারা মজুরি পায় তা দিয়ে ভালোই চলছে।

ওমর আকন্দের স্ত্রী পাখি খাতুন জানান তিনি সরিষা মৌসুমে তার স্বামীর মৌ খামারে সাহায্য করে থাকেন এছাড়াও তিনি আরো জানান তার পরিবার মৌচাষ করে সফলতা পেয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮১২, আহত ২৮০০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮১২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৮০০ মানুষ। সোমবার আফগানিস্তানের সরকারের

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে

রায়গঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। টেকসই উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা” এই প্রতিপাদ্যকে

ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরানের পার্লামেন্টে

ঠিকানা ডেস্ক: হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এখন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত দিলেই বিষয়টি চূড়ান্ত হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ