মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের দাম বেড়েছে বস্তাপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। এর প্রভাবে পাইকারি ও খুচরা বাজারে কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, যা সাধারণ ভোক্তার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে (২৪ জুন), সরকারের গুদামে মোট ১৭ লাখ ১০ হাজার টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চাল ১৩ লাখ ১৫ হাজার টন, ধান ২ লাখ ৮ হাজার টন এবং গম ২ লাখ ৬০ হাজার টন।

নওগাঁ, দিনাজপুরসহ প্রধান চাল উৎপাদনকারী এলাকায় মিল পর্যায়ে মিনিকেট চালের ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে ৩৮০০ টাকা, যা ২০ দিন আগে ছিল ৩৫০০ টাকা। একই সময়ে নাজিরশাইল ২৫ কেজির বস্তা ২০০০ টাকা এবং বিআর২৮ চালের ৫০ কেজির বস্তা ২৯০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের চেয়ে যথাক্রমে ২০০ ও ২০০ টাকা বেশি।

রাজধানীর কাওরান বাজার, নয়াবাজার ও মালিবাগে পাইকারি পর্যায়ে মিনিকেটের বস্তা বিক্রি হচ্ছে ৩৯০০ টাকায়, নাজিরশাইল ২১৫০ এবং বিআর২৮ জাতের চাল ২৯৫০ টাকায়। খুচরা পর্যায়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৮৫-৮৭ টাকা, নাজিরশাইল ৯০ টাকা, বিআর২৮ ও পাইজাম ৬৫ টাকা এবং মোটা চাল (স্বর্ণা) বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, যা ঈদের আগের চেয়ে ৫ থেকে ৭ টাকা বেশি।

কাওরান বাজারের পাইকারি চাল ব্যবসায়ী মো. সিদ্দিকুর রহমান বলেন, “ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে শুধু মিলারদের সিন্ডিকেটের কারণে। তারা আগেই কৃষকের ধান কিনে কৃত্রিম সংকট তৈরি করেছে।” খুচরা বিক্রেতারাও বলছেন, মিলগেটে দাম বাড়ায় তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, ফলে ক্রেতাদের সঙ্গে মতবিরোধ বাড়ছে।

নওগাঁ চালকল মালিক সমিতির দাবি, ধানের দাম মনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে যাওয়ায় চাল উৎপাদনে ব্যয় বেড়েছে। এর প্রভাবেই পাইকারি বাজারে কেজিপ্রতি এক থেকে তিন টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “বোরো মৌসুমে চালের দাম বাড়া অস্বাভাবিক। এই অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বিপাকে পড়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকি জোরদার করা উচিত।”

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ঈদের পর থেকেই বাজারে অভিযান চালানো হচ্ছে। একজন সহকারী পরিচালক জানিয়েছেন, “চালসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার তদারকি চলছে। কেউ অসাধুভাবে দাম বাড়ালে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে

সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি মেডিকেল কিলিং জানাতে হবে: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বক্তা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক ছিল নাকি মেডিকেল কিলিং তা জানাসোর দাবি জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী

বেলকুচির রাজাপুর কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন বনি আমিন! 

সবুজ সরকার (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সদস্য

উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে

ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে

কাউকে অ্যারেস্ট করতে হলে আমাদের অনুমতি নিতে হবে, নাহলে থানা ঘেরাও’

নিজস্ব প্রতিবেদক: কে কি করেছে? কে আওয়ামী লীগ করেছে? সেটা না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদেরকে পুলিশ অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে