মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, বাপ্পারাজসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ না করায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, চিত্রনায়ক বাপ্পারাজ ও অভিনেতা আহমেদ শরীফসহ ২৫ জন।

রোববার এনবিআর কর অঞ্চল-১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, গত ১৫ জুন তাদের ব্যাংক হিসাব জব্দ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এই ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।

যাদের হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন-হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎস্না বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ কে এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ কে এম হুমায়ন কবির ও মো. মিকাইল হোসেন।,

জানা গেছে, এদের মধ্যে সর্বনিম্ন ১ লাখ ৭৭ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা পর্যন্ত কর বকেয়া রয়েছে।

এ বিষেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর কর অঞ্চল-১২-এর এক কর্মকর্তা সমকালকে বলেন, অনেকদিন ধরেই তারা কর পরিশোধ করছেন না। যেহেতু অর্থবছর শেষ হচ্ছে তাই তাদের তালিকা করা হয়েছে। কর পরিশোধ হলে আইন অনুযায়ী তাদের ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।

কর বকেয়া থাকায় যাদের নাম এসেছে তালিকায় তাদের মধ্যে বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও শবনম পারভিনকে ফোন করে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নৃত্তাঞ্চলের প্রতিষ্ঠাতা নৃত্য শিল্পী শিবলী মোহাম্মদ সমকালকে বলেন, ২০১৩ ও ১৪ সালের করে বকেয়া ছিল। সেগুলো তিনি কিস্তিতে পরিশোধ করছেন। ২০২৪ ও ২৫ সালেও কর পরিশোধ করেছেন। তারপরও তালিকায় কেন তার প্রতিষ্ঠানের নাম এসেছে সেই বিষয়ে তিনি কিছু জানে না।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে ভেন্টনরের কাছাকাছি শ্যাঙ্কলিন

বিএনপি ইসলামবিদ্বেষী নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল, ইসলামবিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলামবিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন এবার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি

অনলাইন ডেস্ক: ২০১৮ সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১৯

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবো।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে

ট্রাক মার্কা’ প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন চাইলেন সাঈদ আহমেদ সাইদুল ইসলাম

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. সাঈদ আহমেদ সাইদুল ইসলামের