মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে ডিবি পুলিশ।,

শামসুল আলমকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে আজই তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে টেকনোক্রেট কোটায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন শামসুল আলম। তিনি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য (সিনিয়র সচিব) ছিলেন। অর্থনীতিতে একুশে পদক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা করেছেন ড. শামসুল আলম। পরে প্রেষণে ছুটি নিয়ে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। সেই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে একই পদে লম্বা সময় দায়িত্বপালন করেন তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (২৯ জুলাই), নিজের মন্ত্রিপরিষদের

সোহাগ হত্যাকাণ্ড: আমরা এখন এতিম হয়ে গেছি বিচার দাবি মেয়ের

নিজস্ব প্রতিবেদক: আমরা এখন এতিম হয়ে গেছি, আমরা কোথায় গিয়ে দাঁড়াব? বাবাকে যারা হত্যা করেছে আমরা তাদের বিচার চাই।’ এমনই হৃদয়বিদারক আর্তি জানিয়েছে ঢাকার মিটফোর্ড

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত ৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মূলত কেদারনাথ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫

তাবলিগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তাল ভিক্টোরিয়া কলেজ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষ-সাদ ও জোবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে কলেজজুড়ে চরম উত্তেজনা বিরাজ

বঙ্গোপসাগরে ট্রলার দুর্ঘটনা: বাঁশখালীর দুই জেলে নিখোঁজ, চারদিনেও খোঁজ মেলেনি

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই জেলে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। বড় জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে