মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৯৫

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপদ সিয়াম পালন এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা থেকে ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদককারবারি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা।

সম্মিলিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানা যায়, আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে মোহাম্মদপুর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় একজন, খুনের মামলায় একজন, চাঁদাবাজির মামলায় চারজন, পরোয়ানাভুক্ত আসামি চারজন এবং অন্যান্য আইনে ৪৪ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করলো ছাত্রদল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সমর্থকেরা। শুক্রবার (২১ মার্চ), সন্ধ্যায় ইফতারির পর ৫০ থেকে ৬০ জনের একটি

মনোনয়ন ঘিরে দু’পক্ষের সংঘর্ষ, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের বিএনপি প্রার্থীর মনোনয়ন ঘিরে গাংনীতে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ

বাছুর দেওয়ার ফটোসেশন করে খিচুড়ির প্যাকেট ধরিয়ে দিলো এনজিও

নিজস্ব প্রতিবেদক: প্রকল্পের নাম হতদরিদ্রদের মাঝে উন্নতজাতের গাভীর বাছুর বিতরণ। বরাদ্দ রয়েছে ৫ লাখ টাকা। সুফলভোগী দুস্থ ১০ নারী। কিন্তু তাদের প্রশিক্ষণের নামে বাছুর দেওয়ার

বার্ন ইনস্টিটিউটের সামনে ফ্রিজিং ভ্যান, বেশি ভাড়ার অপেক্ষায় চালক

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেন হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। সামনে লাশবাহী ফ্রিজিং ভ্যান নিয়ে অপেক্ষা করছেন এক চালক। নাম

ধানের শীষে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে বিএনপি সমর্থককে কোপাল দলীয় কর্মীরাই

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের মিয়াকুন্ডু গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফেরার পথে ঠান্ডু মন্ডল (৫৬) নামে এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।