মোহাম্মদপুরে হত্যাচেষ্টা: কিশোর গ্যাং পাটালি গ্রুপ এর আরও ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাতজনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর আরও চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন—মো. ফরহাদ (২৩), মো. হাসান ওরফে পাটালি হাসান (২২), মো. আলমগীর ওরফে ফর্মা আলমগীর (৩৭) এবং মো. রফিক (২৩)।

ডিবির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৪ মে গভীর রাতে আনোয়ার হোসেনের বাড়ির সামনে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে চালানো এই হামলায় আনোয়ারসহ তার পরিবারের সাতজন আহত হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোরে রাজধানীর জিগাতলা ও কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত চারটি চাপাতি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এবং পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি ওষুধ সরবরাহ বন্ধ, বিপাকে লাখো রোগী

নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত নিম্ন আয়ের রোগীদের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও

পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। প্রতিবেদনে

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

বেলকুচির সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেক আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা আব্দুল খালেক সরকার বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত

এবার ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক: ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াক্‌ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল ও ভারতজুড়ে অব্যাহত মুসলিম নিধনের প্রতিবাদে আগামী ২৩ এপ্রিল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস অভিমুখে

ফ্রান্স ইরান–যুক্ত যুদ্ধে অংশ নিচ্ছে না, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর খবর ভিত্তিহীন

অনলাইন ডেস্ক: প্যারিস থেকে প্রতিবেদক: ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর