মোহাম্মদপুরে জুমার নামাজ পর আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল নিয়ে বের হলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে ব্যানারসহ গ্রেফতার করে।

গ্রেফতার দুইজন হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামের নওশের আলম পরশ (২৭) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কালচমা গ্রামের মনির হোসেন (৫২)। মনির বর্তমানে মিরপুরের কল্যাণপুরে থাকেন। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোডে বসবাস করেন।,

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘জুমার নামাজ শেষে আসাদগেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ দুজনকে আটক করে। এদের মধ্যে মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি। আরেকজনের পরিচয় যাচাই-বাছাই চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ; বন্ধ থাকছে ট্রেন

নিজস্ব প্রতিবেদক: মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবার দিবাগত রাত ১২টা

মেসি-দিবালা-মাার্তিনেজকে ছাড়াই উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা

ঠিকানা টিভি ডট প্রেস: কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের

সলপের ঐতিহ্যবাহী ঘোল উৎপাদনে অনিয়ম, দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরির দুটি কারখানায় ভেজাল দুধ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার পর মা কুকুরটি বাচ্চাদের খোঁজে বিভিন্ন দিকে ছুটাছুটি করছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ বৈষম্যবিরোধী নেতা

নিজস্ব প্রতিবেদক: আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী