মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি। সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ, সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, সেই সিনিয়র সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৬

অনলাইন ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) সমাবেশে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৬ জন

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি

ঠিকানা ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের বিরুদ্ধে সোমবার চতুর্থ দিনেও বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালিয়েছে। মঙ্গলবার সিএনএন এতথ্য

হাসিনার আমলের সঙ্গে মিল রয়েছে অন্তর্বতী সরকারের: রিজভী

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ১৫ বছর বঞ্চিত হয়েছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন থেকে। সেই বঞ্চনা থেকে আজও

আমার ছেলে-মেয়ে সবাই দেশে, একা বিদেশ গিয়ে কী করবো: সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: ছেলে-মেয়ে সবাই দেশে, আমি একা বিদেশে গিয়ে কি করবো- এমন প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত রায়ের আদেশ ইসিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জামায়াতের