মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে ২০ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কারও প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি বলেন, যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে। এই বিচার সবার জন্য একটি সতর্কবার্তা ও উদাহরণ হয়ে থাকবে।

তিনি জানান, প্রাথমিকভাবে ৪০ জনকে আটক করা হয়েছিল। তদন্ত শেষে প্রমাণের অভাবে ২০ জনকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বুধবার রুজবেহ ভাদী নামের এক ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর গোপন তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন। ওই সহকর্মী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

দুই সপ্তাহব্যাপী সংঘাতের পর ইরান জুড়ে ব্যাপক গুপ্তচরবিরোধী অভিযান শুরু হয়। ইতোমধ্যে অন্তত আটজন অভিযুক্ত গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: রয়টার্স

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকশাম

গর্ভের সন্তানের স্বীকৃতি দাবিতে শাহজাদপুরে নারীর অনশন

চার দিন ধরে আনছার আলীর বাড়ির সামনে অবস্থান বরিশালের সোনিয়া সিরাজগঞ্জে প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গর্ভের সন্তানের স্বীকৃতি ও স্ত্রীর মর্যাদার দাবিতে বরিশাল থেকে এসে চার

জাতীয় স্বার্থে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব বলে

নতুন ব্যবসায় যোগ দিলেন মেসি

অনলাইন ডেস্ক: জীবনের বেশির ভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি। সেখানেই এবার আবাসন ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট

দাকোপে বেড়িবাঁধ ভেঙে আট গ্রাম প্লাবিত, তীব্র খাদ্য ও পানির সংকট

খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ঢাকী নদীর পানির তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দুই দিনের প্রচেষ্টায় মেরামত করা সম্ভব হয়েছে। তবে এর