মোসাদের দপ্তরে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন দপ্তরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আজ সোমবার দেশটির বিপ্লবী ইসলামিক বাহিনী (আইআরজিসি) ইরানি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে।তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ‘স্পর্শকাতর’ স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়।

গত শুক্রবার ইরানের ওপর এক নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এতে শীর্ষ সেনা কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত হন। তেহরান দাবি করেছে, হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছে। এরপর শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন। সেদিনই ইরান মোট ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলে। অন্তত ২২টি এলাকায় আঘাত হেনেছে এই মিসাইল ও ড্রোন। এখনো দুই পক্ষা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, হাতুড়ি পেটায় গুরুতর আহত  

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে সাংবাদিক ফিরোজ আহমেদকে হাতুড়ি, ইট ও লোহার রড দিয়ে মারপিট করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে

সেই আনিছুর রহমান কে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মো. আনিসুর রহমানের বিরুদ্ধে ভুয়া স্কুল খুলে প্রতারণা এবং মামলার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে

পাবনা কারাগারে কয়েদীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অন্যান্য কয়েদীদের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে।

রাতের আঁধারে ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক: রাতের আঁধারে মেহেরপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার

বেলকুচিতে বিএনপির উঠান বৈঠক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভার ৭নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বাদ এশা মুকুন্দগাতী পশ্চিমপাড়াস্থ

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্ততিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন,