মোরেলগঞ্জ হাসপাতালে ওষুধ সংকট ও দুর্নীতি: রোগী সেবায় অনিশ্চয়তা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রোগীরা মারাত্মক ভোগান্তির মুখোমুখি। সরকারি তালিকায় থাকা ৩৫ প্রকার ওষুধের বিপরীতে রোগীরা পাচ্ছেন মাত্র কিছু সাধারণ ওষুধ। পাশাপাশি হাসপাতালের এক কর্মকর্তা দুর্নীতির অভিযোগে জড়িত বলে দাবি করা হচ্ছে।

১৯৬২ সালে ৩৫ শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতাল ২০১৮ সালে ৫০ শয্যায় উন্নীত হয়। প্রায় পাঁচ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা হলেও আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও পর্যাপ্ত জনবল এখনো অনুপস্থিত। সরকারি তহবিল থেকে কেনা আধুনিক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে ব্যবহারবিহীন পড়ে আছে।

হাসপাতালের অব্যবস্থাপনা স্পষ্ট—রুম সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, জরুরি বিভাগের সামনে পানি জমে স্যাঁতসেঁতে পরিবেশ, প্রবেশপথ ও টিকিট কাউন্টারে ময়লার স্তূপ দেখা যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরে ওষুধ কেনায় ১ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও তা সঠিকভাবে ব্যয় হয়নি। বরং দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ হয়েছে। হাসপাতালের উচ্চমান সহকারী ও হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের বিরুদ্ধে একাধিক কর্মচারী ঘুষ গ্রহণ ও ভুয়া বিল তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলেছেন।

এক আউটসোর্সিং কর্মচারী আয়া শাহিনা বেগম জানান, তার বিল তোলার জন্য রেজোয়ান হোসেন তার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছেন। টাকা কেন নেওয়া হলো জানতে চাইলে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

রোগী ও স্বজনরা জানান, ওষুধ তালিকায় থাকা অধিকাংশ ওষুধ না পেয়ে তারা বাধ্য হয়ে বাইরে থেকে কিনে নিচ্ছেন। এতে চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে এবং রোগীরা ক্রমেই সংকটে পড়ছেন।

অভিযোগ প্রাপ্ত মাতুব্বর মো. রেজোয়ান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কারও কাছ থেকে টাকা গ্রহণ করিনি এবং কাউকে চাকরিচ্যুত করার বা নিয়োগ দেওয়ার ক্ষমতা আমার নেই।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, আউটসোর্সিং কর্মচারী দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওষুধ সংকট সম্পর্কে তিনি বলেন, “জুলাই ও আগস্ট মাসে প্রতিটি হাসপাতালে সাময়িক সংকট দেখা দেয়, যা শিগগিরই কাটিয়ে উঠা হবে।”

স্থানীয়রা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দুর্নীতি বন্ধ ও ওষুধ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন। তারা বলেন, স্বাস্থ্যসেবা অবহেলা অব্যাহত থাকলে মোরেলগঞ্জের মানুষের জন্য চিকিৎসা আরও কঠিন হয়ে উঠবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৯ বছর পর আল-আকসায় ঈদের নামাজ নিষিদ্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দেশটিতে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক

শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

নজরুল ইসলাম: লিচু চুরির অপবাদে সিরাজগঞ্জের এক শিশুকে মারধরের পর ভিডিও ভাইরাল হয়েছে। জেলার সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের খোর্দ্দ শিয়ালকোল গ্রামে এ ঘটনা ঘটে। এ

রিকশায় ঘুরে নির্বাচনী প্রচারণা চালালেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা কাফরুলের পথে পথে ঘুরে

কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক রাবি শিবিরের

রাবি প্রতিনিধি: পবিত্র আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের