মোরেলগঞ্জে ব্যবসায়ী অপহরণ: ফেরিঘাট থেকে হাইয়েস গাড়িসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার (৪৬) নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের এক নেতা ও হাইয়েস গাড়িসহ চারজনকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরি ঘাটে পুলিশ ফেরি চলাচল বন্ধ করে অপহরণকারীদের বহনকারী একটি হালকা কালো রঙের হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) আটক করে। গাড়ির ভেতর থেকে আহত ও চোখ-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় ব্যবসায়ী জিয়াউর রহমানকে।

আটকদের মধ্যে রয়েছেন—জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমান (৪২), গাড়িচালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকন (৫৫), বটিয়াঘাটা উপজেলার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ (৫৫) এবং তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদার (৪০)। অপহরণ চক্রের আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী জিয়াউর রহমান জানান, রবিবার সকাল ৭টার দিকে তিনি নিজ বাড়ির পাশের আমতলী বাজারে চা খাচ্ছিলেন। এ সময় একটি হাইয়েস মাইক্রোবাস ও ৪-৫টি মোটরসাইকেলে করে আসা ১৫-২০ জন লোক তাকে ঘিরে ফেলে। পরে তাকে মারধর করে চোখ বেঁধে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।

জিয়াউরের স্ত্রী ময়না বেগম জানান, স্বামীকে অপহরণের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন করলে মোরেলগঞ্জ থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ফেরিঘাটে অভিযান চালিয়ে তার স্বামীকে জীবিত উদ্ধার করে।

আটক খলিলুর রহমান বলেন, “জিয়াউরের সঙ্গে ভারতের ব্যাঙ্গালোরে ভাঙারী ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেন রয়েছে। পাওনা টাকা আদায়ের জন্য তাকে খুলনায় নেওয়া হচ্ছিল।”

মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশের দুটি দল ফেরিঘাট ও সড়কে তল্লাশি চালায়। এক পর্যায়ে ফেরিঘাট থেকে অপহরণকারী হাইয়েস গাড়িটি আটক করা হয়। গাড়ি থেকে আহত অবস্থায় জিয়াউর রহমানকে উদ্ধার ও চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা

হংকংয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ল প্লেন, নিহত ২

অনলাইন ডেস্ক: হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো প্লেন রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তারা বিমানবন্দরের কর্মী।

চূড়ান্ত অনুমোদন পেলো সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ

মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে বেলকুচিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৮ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মানাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া উভয় পক্ষের প্রায় ৮-১০ জন আহত