মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চান সিভিল সার্জনরা

বিশেষ প্রতিনিধি: দেশের হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আনসারের পাশাপাশি স্বাস্থ্য পুলিশের দাবি করেছেন সিভিল সার্জনরা। পাশাপাশি ভুয়া ডাক্তার, প্রতারক ও ভেজালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা চেয়েছেন তারা।

সোমবার দুইদিন ব্যাপী সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জনরা এ দাবি জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা ডা. নুরজাহান বেগম সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সিভিল সার্জনদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে বক্তব্য ঢাকার সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৬৪ জেলার সিভিল সার্জনরা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনৈতিক ও উন্নয়ন সহযোগী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের পদোন্নতির জন্য সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করার ঘোষণা দেন। তিনি বলেন, চিকিৎসকদের আরো রোগী বান্ধব হতে হবে। আমাদের দেশের রোগীরা এখনও হাসপাতালে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসকদের অবহেলায় রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি

যুদ্ধের জন্য প্রস্তুত, ভারতকে নতুন হুঁশিয়ারি পাকিস্তান সেনা প্রধানের

অনলাইন ডেস্ক: ভবিষ্যতে শত্রুপক্ষের আগ্রাসন মোকাবিলার উদ্দেশ্যে সামরিক প্রস্তুতিতে আমূল রূপান্তর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে। বৃহস্পতিবার এই দাবি করলেন দেশটির সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির।

যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়: ৪ কোটি টাকার বেশি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল

টাঙ্গাইলের দুটি আসনে সহোদরের মনোনয়নপত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর) আসনের বিএনপি প্রার্থী আব্দুস

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ৭ জুন শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ফিলিস্তিনি শরণার্থীদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল সেনা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান টানা ১১৪তম দিনেও অব্যাহত রয়েছে। চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত ৬০০টি ঘরবাড়ি সম্পূর্ণ