মোবাইল কিনে না দেওয়ায় বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় বাকপ্রতিবন্ধী কিশোরকে মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে চড়ে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরের নাম সুমন। সে একই গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোরের পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের বিলে এমন ঘটনা ঘটে।

সেই বিলে কর্মরত কিছু প্রত্যক্ষদর্শী কৃষক জানান, শুক্রবার সকালে চিমনা গ্রামের পাশে বিলের মাঝে হাই ভোল্টেজের বিদ্যুতের তার গিয়েছে। সেখানকার একটি খুঁটিতে চড়ে বসে থাকতে দেখা যায় এক কিশোরকে।

পরে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করা হয়। এতে বিদ্যুত বিভাগ বিদ্যুত সরবরাহ বন্ধ করে। বিদ্যুত বিভাগ পরবর্তীতে তানোর ফায়ার সার্ভিস টিমকে ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে বুঝিয়ে পোল থেকে নামিয়ে আনেন।

হাই ভোল্টেজের খুঁটি থেকে উদ্ধারের পর সুমনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ রায়গঞ্জে রহস্যময় ‘আয়না ঘর’ থেকে ছয় মাস নিখোঁজ থাকা দুই ব্যক্তি-শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার—অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

ঋণখেলাপের অভিযোগে মান্নার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই: রাষ্ট্রপক্ষের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হিসেবেই বহাল থাকছেন। ফলে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ১২ এর দফা (১) ও উপ দফা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

যারা নারীদের রাস্তায় দেখলে কাপড় খোলে ফেলার হুমকি দেয় তারা কোন প্রজাতির, জামায়াত আমিরের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্ট পূর্বে ৫৪ বছরের বাংলাদেশের অন্যন্নরকম রুপ আমরা দেখেছি। আমরা সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতির দম্ব,

বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসায় আমূল পরিবর্তন আনা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা যদি এ দেশের মানুষের

নির্বাচনে আ. লীগকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক চাপ নেই: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আন্তর্জাতিক মহলের কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ শফিকুল