মোদী-ট্রাম্প বৈঠকের ইঙ্গিত, কাশ্মীর ইস্যুতে আমেরিকার অবস্থান বদল

অনলাইন ডেস্ক: ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই খুব শীঘ্রই বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক অটুট রয়েছে এবং অদূর ভবিষ্যতেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে আশা করা হচ্ছে, চলতি বছর বা আগামী বছরের শুরুতেই কোয়াড সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হবে। আমেরিকার ওই কর্তা আরও জানান, মোদী-ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কেও ঘনিষ্ঠ এবং তাদের বৈঠকের মাধ্যমে ভারত-আমেরিকা সম্পর্কে বড় ধরনের অগ্রগতি দেখা যেতে পারে।

কাশ্মীর ইস্যুতে আমেরিকার অবস্থানেও পরিবর্তনের ইঙ্গিত মেলে। কর্তা স্পষ্ট করেছেন, এই বিষয়টিকে যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ইস্যু হিসেবেই দেখছে। এর মাধ্যমে চলতি বছরের মে মাসে ট্রাম্পের দেওয়া মধ্যস্থতার প্রস্তাব থেকে সরে আসছে ওয়াশিংটন।

এর মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আমেরিকায় গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, যেখানে মোদী-ট্রাম্প বৈঠক এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে বাণিজ্য চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি।

সম্প্রতি ট্রাম্প টেলিফোনে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মোদীও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক বার্তা দেন। কূটনৈতিক মহলের মতে, এই প্রেক্ষাপটে মুখোমুখি বৈঠক হলে দুই দেশের সম্পর্কের জট অনেকটাই কাটতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে চলতি বছরের তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইল স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) শহীদ মারুফ

ভারতের হুমকির বাস্তবায়নে ওসমান হাদিকে গুলি, নেপথ্যে গোয়েন্দা সংস্থা ‘র

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন এবং

গাজায় একদিনে ৭২ নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬০ হাজার ৩৩০

অনলাইন ডেস্ক: ইসরায়েলি বিমান বাহিনীর টানা গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার অন্তত ৭২ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর গাজার স্বাস্থ্য

ঈদ অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের আগমুহূর্ত

চট্টগ্রামে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ জনের মৃত্যু হয়েছে এবং

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি

অনলাইন ডেস্ক: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে,