মোদীর চালেই বাজিমাত ইউনূসের, বাঁধ দিচ্ছে বাংলাদেশ, এবার ভাসবে ভারত!

ডেস্ক রিপোর্ট: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপে যখন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে নড়াচড়া শুরু হয়েছে, তখন বাংলাদেশও একের পর এক আত্মবিশ্বাসী সিদ্ধান্তের মাধ্যমে প্রতিবেশী ভারতের ছড়ি ঘোরানোর প্রচেষ্টার জবাব দিচ্ছে। এর সাম্প্রতিক উদাহরণ-মুহুরী নদীতে বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন বাঁধ নির্মাণের উদ্যোগ।

বাংলাদেশের এই পদক্ষেপ ঘিরে দক্ষিণ ত্রিপুরায় দেখা দিয়েছে প্রবল উদ্বেগ। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাঁধ নির্মাণ নিয়ে সীমান্তবর্তী ত্রিপুরার জনপদে ছড়িয়ে পড়েছে উৎকণ্ঠা। যদিও এখনো বৃষ্টি শুরু হয়নি, তার আগেই ত্রিপুরা প্রশাসনের মধ্যে দেখা দিয়েছে প্রবল অস্থিরতা। তড়িঘড়ি করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ দল, যারা প্রকল্প এলাকা পরিদর্শন করছেন।

উল্লেখযোগ্য যে, গত বছরের আগস্টে ভারতের ত্রিপুরা বিনা পূর্বাভাসে পানি ছেড়ে দেয়ার ফলে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে আকস্মিক বন্যায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হন। ফলে এবার বাংলাদেশ মুহুরী নদীর তীরে নিজস্ব নিরাপত্তার স্বার্থে বাঁধ নির্মাণ শুরু করতেই প্রতিবেশী ত্রিপুরার মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ত্রিপুরার পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, ভারতও পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে। তবে বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই প্রকল্প একটি নিয়মিত নদী ব্যবস্থাপনা কার্যক্রম, যা ভারতের অভ্যন্তরীণ অব্যবস্থাপনাকে ঢাকতে ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক অস্ত্র হিসেবে।

বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আত্মনির্ভরশীল কূটনীতির পথে যাত্রা শুরু করেছে। ভারত দীর্ঘদিন বাংলাদেশে একচেটিয়া প্রভাব বিস্তার করলেও এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাংলাদেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে ভারত বেশ প্রতিক্রিয়াশীল আচরণ করছে।

এই প্রসঙ্গে এক কূটনৈতিক বিশ্লেষক বলেন, “দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাতাসে স্পষ্ট পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন নিজের অধিকারের প্রশ্নে আগের মতো নতজানু নয়, বরং সমান চোখে প্রতিবেশীর সঙ্গে কথা বলার মানসিকতা দেখাচ্ছে।” বাংলাদেশের মুহুরী নদীতে বাঁধ নির্মাণ কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি দেশের আত্মনির্ভরশীল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বুধবার (২৩জুলাই) বিকেলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

২২ মামলার শীর্ষ সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর এলাকায় মামুন (৪০) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় অ্যারিন

অনলাইন ডেস্ক: মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেন অ্যারিন দ্রুত শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি

ঢাবির পাঁচ ভবনে শিবিরের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন

ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায়

নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াত। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে ব্যানার সরিয়ে এ