মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠক বিফলে? ভারতীয়দের হাত-পা বেঁধেই ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: নিজেদের সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের দ্বিতীয় ব্যাচকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি-১৭ বিমানটি অবতরণ করে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ১০৪ জনকে ফেরত পাঠায় দেশটি। ওই সময় শিকলে তাদের হাত-পা বাঁধা ছিল। এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েকদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন। ওই সময় ‘ভারতীয়দের প্রতি মানবিক আচরণ’ করার আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।’

গতকাল শনিবার যে ১১৬ জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছিলেন দলজিত সিং নামে এক যুবক। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে অম্রিতসারে আসার সময় তাদের হাত বাঁধা হয়েছিল এবং পায়ে শিকল পরানো হয়েছিল। তিনি বলেছেন, “আমাদের হাত বাঁধা ও পায়ে শিকল ছিল।”

এই যুবক জানিয়েছেন একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তারা তাকে বৈধপথে সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে অবৈধ পথে (ডানকি রুট’) দেশটিতে নিয়ে যায়।

প্রথম ব্যাচে যে ১০৪ জন ছিলেন তাদের সবার হাত পা বাঁধা হলেও, দ্বিতীয় ব্যাচে পাঠানো নারীদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

এদিকে দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা পি চিদাম্বরম এক্সে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এবার যেসব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে, এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা। তার মত ছিল, মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনিদের অবস্থান পরিবর্তন হয়েছে কি না সেটি দেখার বিষয়। তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে। এবারও দেশটির নাগরিকদের হাত-পা বেঁধেই ফেরত পাঠানো হয়েছে।

কংগ্রেসের এই নেতা এক্সে লিখেছিলেন, “অবৈধ অভিবাসীদের ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অম্রিতসার বিমানবন্দরে অবতরণ করবে, এটির ওপর সব নজর থাকবে। তাদের হাত ও পা কী রশি দিয়ে বাঁধা থাকবে? এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা।”

সূত্র: দ্য হিন্দু

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ ব্যাংকের পাঁচ ইসলামী ব্যাংককে ৩৪ হাজার কোটি টাকার সহায়তা ফেরত স্থগিত

একীভূত ব্যাংক গঠনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সহায়তা পুনরুদ্ধার স্থগিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দেওয়া প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিশেষ সহায়তা

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র: ইরানে স্কুলছাত্রীসহ সহস্রাধিক নিহত, মোট প্রাণহানি ১৩০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েল–যুক্তরাষ্ট্র জোটের মধ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে। গত কয়েক দিনের টানা হামলা ও পাল্টা হামলায় বিভিন্ন দেশে

ভূঞাপুরে সুজনের শরীরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে জুলাই বিপ্লবের ৩শ স্প্রিন্টার শরীরে বহন করে মানবেতর জীবন যাপন করছেন সুজন (৪৪)। সুজন উপজেলার আকালু গ্রামের মৃত আনছার আলীর

বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

সাংবাদিক টিপুর জামিন: গণমাধ্যম ও সাংবাদিকদের প্রথম বিজয়: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা, ২৩ এপ্রিল সাংবাদিক রোকনুজ্জামান টিপুর জামিন গোটা দেশের সাংবাদিক সমাজের জন্য প্রথম বিজয়ের প্রতীক বলে মন্তব্য করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনটির

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। গত বছরের একই সময়ে