মোদির নিষেধাজ্ঞা উপেক্ষা: পশ্চিমবঙ্গে বাংলাদেশি পণ্যের রমরমা বাজার

অনলাইন ডেস্ক: মোদি সরকার বাংলাদেশি পণ্য ভারতে ঢুকতে নানারকম বিধিনিষেধ আরোপ করলেও কলকাতা ও মুর্শিদাবাদের দোকানগুলো বাংলাদেশি পণ্যে সয়লাব। বিস্কুট, চানাচুর, সাবান, তেল থেকে শুরু করে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য পশ্চিমবঙ্গের মানুষের প্রধান ভরসা এখন বাংলাদেশি পণ্য। এছাড়া পোশাকের মধ্যে দেশটির লুঙ্গি-পাঞ্জাবির চাহিদা ব্যাপক পশ্চিমবঙ্গে।

মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত এলাকার বড় অংশজুড়ে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দুই দেশের প্রতিকূল পরিস্থিতিতেও গোপন পথে আসছে এসব পণ্যসামগ্রী।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গের ক্রেতা সুরক্ষা বিভাগের এক আধিকারিক অবিনাশ চট্টোপাধ্যায় জানান, বাংলাদেশের বেশকিছু পণ্য আছে, যেগুলো বৈধ পথেই এ দেশে আসে বলে আমরা জানি। সেগুলোর মান যথেষ্ট ভালো হওয়ায় এখানকার বাঙালির মন জয় করতে পেরেছে। তবে চোরাপথে যদি কিছু আসে, তার দায় সীমান্তরক্ষী বাহিনীর।

বনগাঁ সীমান্ত থেকে শুরু করে মেট্রোপলিটন বাইপাস-সংলগ্ন মুকুন্দপুর, পাটুলি, কসবার মুদি দোকান এবং ছোট ছোট গ্রোসারি মার্কেটে বাংলাদেশের প্রাণ লিচি, চানাচুর, বিস্কুটের ব্যাপক চাহিদা রয়েছে। দোকানিরা জানান, ক্রেতারা যে ধর্মেরই হোক, প্রথমে এসে তারা এ খাবারগুলোই খোঁজ করেন।

নিউমার্কেটে বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের সংখ্যা কমলেও বাংলাদেশি পণ্যের ঘাটতি হয়নি। বিশেষ করে বাংলাদেশি লুঙ্গির ব্যাপক স্টক রয়েছে বড়বাজার, আলিমুদ্দিন স্ট্রিট, লেনিন সরণির দোকানগুলোতে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বলেন, বাংলাদেশি পণ্য সব যে চোরাই পথে আসছে তা নয়, বৈধভাবেও আসছে। কোনো পণ্যের চাহিদা থাকলে তা আসতে আমরা বাধা দিতে পারি না।

এছাড়াও মুর্শিদাবাদের লালগোলা ও জলঙ্গি সীমান্তের দোকানগুলোতে বাংলাদেশি পণ্যের আধিক্য রয়েছে।

জলঙ্গির স্থানীয় বাসিন্দা মোহাব্বত শেখ বাংলাদেশের লুঙ্গিগুলো নরম হয় উল্লেখ করে বলেন, বিজেপি ঝামেলা করছে। আমরা ওসবের মধ্যে নেই। দীর্ঘদিন থেকে আমরা কেয়া সাবান ব্যবহার করি। যত যা-ই হোক, আমরা ওই সাবানই ব্যবহার করব।

কূটনৈতিক ক্ষেত্রে দুই দেশের সমস্যা থাকলেও দুই বাংলার মানুষ পণ্যের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রেখেছে। কম দামে ভালো পণ্য পাওয়ায় বাংলাদেশি পণ্যের প্রতি ভারতীয়দের আগ্রহের কারণ বলে জানিয়েছেন মানবাধিকার ও সামাজিক আন্দোলনের নেতা বিশ্বেন্দু ভট্টাচার্য।

তার মতে, এর মধ্যে একটি সাইকোলজি লুকিয়ে রয়েছে। বাংলাদেশের প্রোডাক্টগুলোয় বাংলা ভাষায় লেখা থাকে। এর ফলে দিল্লি, নয়ডা, গুজরাটের পণ্যের চেয়ে বাংলাদেশের পণ্যকে বেশি আপন মনে করে পশ্চিমবঙ্গের বড় অংশের বাঙালিরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জীবননগরে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে স্বামী মনিরুল ইসলামকে পৈচাশিকভাবে জবাই করে হত্যার দায়ে স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ। শনিবার দিবাগত

যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে

৫ আগস্ট শেখ হাসিনার জানাজা হয়ে গেছে: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। বুধবার (১০ ডিসেম্বর)

চুক্তি হওয়া টাকা থেকে ৫০০ টাকা কম দেওয়ায় ছাত্রদল নেতাদের নামে ধর্ষণ মামলা

ডেস্ক রিপোর্ট: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাসহ চার যুবক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে। তবে, এই ঘটনার পেছনে চমকপ্রদ একটি দাবি

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের

চট্টগ্রামে কেএনএফের ২০ হাজার পিস ইউনিফর্ম জব্দ

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি তৈরি পোশাক শিল্প কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের ২০ হাজার ৩০০ পিচ ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। রোববার