মে দিবসে নয়াপল্টনে বড় সমাবেশের ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক: জাতীয় শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে রাজধানীতে বড় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ।

মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, ১ মে বেলা ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

তিনি বলেন, সমাবেশে ঢাকার পাশাপাশি আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও অংশ নেবেন। ওই দিন সরকারি ছুটি থাকায় বড় সমাবেশ হলেও মানুষের ভোগান্তি কম হবে।

ঢাকার পাশাপাশি দেশের সব মহানগর ও জেলা শহরে স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, শ্রম সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তা বিএনপি সমর্থন করে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত ৫১

নিজস্ব প্রতিবেদক: মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে ৫১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, হাসপাতালে আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই

বিমানবন্দর তথ্যপ্রযুক্তি প্রকল্পে অনিয়ম, জড়িত আমিরাতের রাষ্ট্রদূতও

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিমানবন্দরে যাত্রী তথ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি স্থাপনের একটি স্পর্শকাতর প্রকল্পে আর্থিক অনিয়ম, স্বার্থের সংঘাত ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক

কাজিপুরে শহিদ জিয়ার ৪৪ তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার( ৩০ মে) বাদ জুম্মা উপজেলার চালিতাডাঙ্গা

রুশ তেলের ওপর ছাড় কম, ট্রাম্পের হুঁশিয়ারিতে ভারতের আমদানি বন্ধ

অনলাইন ডেস্ক: রাশিয়া থেকে অপরিশোধিত তেলের মূল্যছাড় কমে আসা এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির প্রেক্ষিতে রুশ তেল আমদানি বন্ধ করে দিয়েছে ভারতের

শাহজাদপুরে জামায়াতের গণমিছিল: জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে একটি গণমিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উপজেলা শাখা। উপজেলা জামায়াতের