মেয়ে দেখলে আপু ডাকলে বুঝতে হবে চরিত্রে সমস্যা : ইউএনও

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনকে ‘আপা’ বলে ডাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর সাথে রাগান্বিত হয়ে তিনি বলেন, আপা নয়, মা বলে ডাকবেন। এছাড়া তিনি ওই ব্যবসায়ীর সাথে খারাপ আচরণ করেন বলেও জানা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ তোলপাড় শুরু হয়েছে।

গত সোমবার দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

এ নিয়ে জামাল উদ্দিন (৪৫) নামের এক স্থানীয় ব্যবসায়ী তার নিজের ফেসবুক আইডিতে ইউএনওকে মা সম্বোধন করে ডাকার ব্যাপারে একটি পোস্ট দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনকে ‘আপা’ বলে সম্বোধন করেছিলেন জামাল উদ্দিন নামের ওই ব্যবসায়ী। এতে রেগে গিয়ে ওই ব্যবসায়ীকে মা সম্বোধন করে ডাকতে বলেন ইউএনও।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, ইউএনও সাবিনা ইয়াছমিন তার কার্যালয়ে আসা বিভিন্ন লোকজনের সাথে এভাবে খারাপ আচরণ করেন। এছাড়া পুরুষদের ব্যাপারে বিভিন্ন মন্তব্য করেন

ফেসবুক পোস্টে জামাল উদ্দিন লিখেছেন, সরকারি কর্মকর্তাদেরকে সাধারণ জনগণ ‘স্যার’ বলতে হবে এটা কি বাধ্যতামূলক? এ বিষয়ে সরকারের কোনো আইন আছে কি? ফ্যাক্ট বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ‘আপা’ বলার কারণে খুব রাগান্বিত হয়েছেন। এটা নাকি অফিস অ্যাড্রেস না। আপা না বলে মা ডাকতাম। আমি লজ্জিত। দেশটা কি মগের মুল্লুক?

এ ব্যাপারে জানতে চাইলে মঙ্গলবার জামাল উদ্দিন জানান, সোমবার দুপুরের আমার এক আত্মীয়ের জন্মনিবন্ধন সংশোধনের জন্য আমি ইউএনও কার্যালয়ে যাই। ‘স্যার’ সম্বোধন করে ওনার সাথে আমার কথা শুরু হয়। কথা বলার একপর্যায়ে অপ্রত্যাশিতভাবে আমার মুখ থেকে আপা শব্দটি বের হয়। এ সময় তিনি রেগে গিয়ে বলেন, এটাতো অফিসিয়াল ভাষা না। তাহলে আপা না ডেকে মা ডাকেন। বিষয়টি নিয়ে আমি বিব্রত। আলি লজ্জিত। যার ফলে ফেসবুকে পোস্ট দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন, ‘একজন বয়স্ক লোক এসে আমাকে আপু ডেকেছে। আমি তাকে বলেছি, আপনি আমার বাবার বয়সী, আমাকে মা ডাকেন। বয়স্ক লোক মা ডাকবে এটাই স্বাভাবিক। আপু ডাকলে বুঝতে হবে তার চরিত্রে সমস্যা আছে। যার চরিত্রগত সমস্যা আছে, সে মেয়ে দেখলেই আপু ডাকে। এটা বুঝতে হবে। যার এক পা কবরে চলে গেছে, সে আমাকে আপু ডাকলে অবশ্যই আমার আপত্তি আছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিবিরকে ফাঁসাতে ছাত্রদল কর্মীর কাণ্ড, ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ছাত্রশিবিরের ইমেজ সংকট তৈরি ও ফাঁসাতে আক্রমণ করার ‘নাটক সাজিয়ে’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে হুলুস্থূল কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে

ঈদে বাদাম ও আলুবোখারার দাম চড়া, মসলার দাম স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের মাত্র কয়েকদিন বাকি থাকায় রাজধানীর বাজারে পেস্তা, কাঠবাদাম, চিনাবাদাম এবং আলুবোখারার দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মসলাজাতীয় পণ্যের দাম আগের মতো স্থিতিশীল থাকলেও

উল্লপাড়ায় ছাত্রলীগ নেতা অরিন ইসলাম ত্রাসের রাজত্ব করেছে এলাকায় 

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণীমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অরিন ইসলাম এর অতিষ্ঠ এলাকাবাসী। উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মালেক হোসেনের ছেলে অরিন ইসলাম ২০২২

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আদোরের দুই সন্তান ‘আম্মু ওঠো’ বল্লেও সাড়া দেননি জ্যোতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: গত রোববার রাতে গাজীপুরের টঙ্গীতে ইম্পেরিয়াল হাসপাতা‌লের সামনে ম‌্যান‌হো‌লে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম জ্যোতি। ৩৬ ঘণ্টা পর মঙ্গলবার সকালে বাঁশপট্টি এলাকা থেকে

চলতি বছরের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি বছরের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, ‘আগামী