মেয়েটাকে পাঠাও, কেউ যেন না জানে – ছাত্রলীগ নেতার অডিও ফাঁস

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে।

চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার কাছে মেয়ে পাঠানোর কথা বলছেন রানা।

অডিও তে শুনা যায়, ‘তুমি আমার সাথে নাটক করিচ্ছো তাই না?’ মেয়েটি তাকে বলেন, ‘কিসের নাটক ভাইয়া?’ রানা বলেন, ‘তোমার কথা-কাজে মিল পাচ্ছি না। চিটারি করতে পারবা না।

বহুত বড় চিটারি-বাটপারি কইরি আমি প্রেসিডেন্ট হইছি। সব চিটারের দলের সর্দার আমি। তুমি না হয়, আসতে চায়া আসলে না, কাকে যে পাঠাতে চাইলে সে কই? একজনের সাথে কইরি তুমি যদি বড় নেত্রী হও, সেটা মানুষ মাইনি লিতে পারে না, তুমি বুঝ না?’

মেয়েটি তাকে বলেন, ‘এগুলো তো ভাইয়া অবান্তর কথা, আর আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার নাই। আমি যথেষ্ট ভালো আছি।

সংগঠনটাকে ভালোবেসেই আসছিলাম।’ রানা তখন বলেন, ‘তাহলে শোন ঠিক আছে আর শান্ত-মান্তর কোনো বেল নাই।’ মেয়েটি বলেন, ‘তো ভাইয়া আপনি মেয়ের কথা কালকে বলছিলেন, তো আমি ছবি পাঠাইছিলাম।’

রানা বলেন, ‘দেখ দেখ পাঠাতে পারো নাকি?’ মেয়েটি বলেন, ‘উনিও তো ফ্যামিলির সঙ্গে থাকে।’ রানা তখন বলেন- ‘এখন আটটা বাজে।

কী এমন রাত? দেখ দেখ ফোন দাও। পাঠাও। কেউ যেন না জানে।’ মেয়েটি তাকে বলেন, ‘কে জানবে, আপনি আমাকে ভরসা করতে পারেন।’

এর আগে এক নারীর সঙ্গে রানার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ রয়েছে, রানা প্রথমদিকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন। ২০১৬ সালে রাজশাহী কলেজ মুসলিম হল শাখা ছাত্রদলের ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হন। টানা তিন বছর এই কমিটির সক্রিয় নেতা ছিলেন তিনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রানা বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ভেতরের কেউ ষড়যন্ত্র করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল

অনলাইন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। ২৪ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে

হুমকিতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বড় রপ্তানিকারক দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) করে নিজেদের রপ্তানি খাত শক্তিশালী করছে। বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ইতিমধ্যে

টাঙ্গাইলে ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিনজন গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে

প্রসিকিউশনে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য

নির্বাচনী ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরে একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা

রমজানে তফসিল ও প্রচার কার্যক্রমে জটিলতা, শঙ্কায় ইসি ও রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তা নির্বাচন কমিশন (ইসি), রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নানা জটিলতা সৃষ্টি করতে