মেহেরপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তি আটক

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪২ হাজার টাকার জাল নোটসহ আমিরুল ইসলাম খোকন (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২ এর সদস্যরা। তিনি গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের নিজামুদ্দীনের ছেলে।

শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ভাটপাড়া আবাসন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১২ এর গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকনের বাড়ি থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪২টি জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, আটক আমিরুল ইসলাম খোকনের বিরুদ্ধে জাল মুদ্রা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে গাংনী থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার প্রশ্নে আজ আপিল বিভাগে শুনানি

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় ফেরার বিষয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগে গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ

আমি কেমন আছি

প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই/বোনেরা  আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করছি সবাই ভাল আছেন।  আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।  গত দুইদিন আগে ঢাকা নিয়ে এসেছিলেন ডঃ মহিউদ্দিন স্যার।

ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

সাঈদ পান্থ, বরিশাল: ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স

হাসিনার কূটনৈতিক বুদ্ধিতে ভিসা ও ট্রান্সশিপমেন্ট বাতিলে বিপাকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে ভারতের অর্থনীতিকে সংকটে ফেলছেন। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

শাহজালাল বিমানবন্দরে ১২ বছরে ৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক: গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনার পুনরাবৃত্তির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে