মেহেরপুরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও লাইসেন্সবিহীন গ্যাস বিক্রির দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও লাইসেন্সবিহীন গ্যাস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীর মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম সহযোগিতা করেন।

মোহাম্মদ মামুনুল হাসান জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কুলবাড়িয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানী গ্যাস, সার ও কীটনাশক তদারকি করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৭ ও ৫২ অনুযায়ী জরিমানা করা হয়।

পণ্যে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে না থাকার কারণে বুলবুল মিষ্টান্ন ও ফল ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসা ও তথ্য না থাকার কারণে মেসার্স নিপা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা এবং শুধুমাত্র লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসার দায়ে মেসার্স হক ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। আজ সোমবার কক্সবাজার

৬০ লাখ টাকার জন্য বাবাকে গুলি করল পাষণ্ড ছেলে

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলির ঘটনায় তার ছেলে আসাদুজ্জামান বল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতে ২৫৭ জন করোনায় আক্রান্ত, কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন শহরে ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। মে মাসে কেরালায় সর্বোচ্চ ২৭৩টি কোভিড সংক্রমণ রেকর্ড হয়েছে। দিল্লি, কর্ণাটক এবং মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য

টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গা-চরগাবসারা হয়ে ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ১২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চলমান সড়ক সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। ফলে চরম

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা

বেলকুচিতে প্রভাব খাটিয়ে জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রভাব খাটিয়ে  জমি দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে হাছেন