মেহেরপুরে বিদেশী পিস্তল সহ একজন গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ১টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গােলাম মােস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকু জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হক খােকনের ছেলে।

আজ সােমবার (১আগষ্ট) ভাের সাড়ে ৪টার দিকে যৌথবাহিনী সদস্যরা চৌগাছা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় অস্ত্র-গুলি ও ম্যাগজিনসহ নিজ বাড়ি থেকে গােলাম মােস্তফা ডাকুকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্র জানায়,গােপন সংবাদের ভিত্তিতে গাংনীস্থ র‍্যাব ও গাংনী সেনাবাহিনীর সদস্যরা চৌগাছা গ্রামের গােলাম মােস্তফা ডাকুর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে ১টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবত জব্দকৃত অবৈধ অস্ত্রটি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড এবং আধিপত্য বিস্তার করার জন্য নিজ দখলে রেখেছিল।

আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জেলার গাংনী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড়ে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে

আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, লোডশেডিং সাড়ে ৪০০ মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: গত ৮ এপ্রিল আদানির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালকের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দে নানা অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোয়ার্টার বরাদ্দ ও ভাড়া ব্যবস্থাপনায় নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরই মুক্তিযোদ্ধা সনদ ‘ভুয়া’, তালিকায় আরো যারা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ওই সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযোদ্ধার তালিকা বৃদ্ধি, যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ