মেহেরপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গাংনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী হিসেবে আমজাদ হোসেনের নাম ঘোষণা করেন। ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ তৈরি করে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে সংগঠনকে ধরে রেখেছেন জাবেদ মাসুদ মিল্টন। মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেয়া হয়েছে। এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন।

মেহেরপুর ২ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, মনোনয়ন বঞ্চিত মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থক গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ তার ক্যাডার বাহিনীরা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলায় অন্তত বিএনপির ১২ জন নেতাকর্মী আহত হয়েছে।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের মোবাইলে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরাইল জানান, উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার পর গাংনীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। তবে পরিস্থিতি শান্ত করতে কাজ করছে পুলিশ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অসুস্থতার ছুটি না পেয়ে এক শ্রমিক অসুস্থ

নজরুল ইসলাম: অসুস্থতার একদিনের ছুটি ও কর্তৃপক্ষের অপমান সইতে না পেরে যমুনা সেতু পশ্চিমপাড়ের সিকিউরিটি সুপারভাইজার নুরুল ইসলাম (৫০) হিটস্ট্রোকে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়েছে। সিকিউরিটি

রাখাইন সীমান্তে অপেক্ষায় আরও ৫০ হাজার রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে চলমান সংঘাতের কারণে নতুন করে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতি

বিচারের জন্য হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা গণমাধ্যমে কথা বলছেন, কিন্তু ক্ষমা চাননি। ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন। ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন।

গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে শাহবাগবিরোধী ঐক্য’র হামলায় আহত ১২

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বুধবার বিকাল সাড়ে ৩টার

শিশুরাও আয়নাঘরে আটক ছিল, ব্যবহার করা হতো জিজ্ঞাসাবাদে চাপ দিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা গোপন কারাগারে আটকে রেখেছিলেন শিশুদেরও। কমপক্ষে অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে এমন কারাগারে ছিল জেলে মাসের পর মাস।

ভেড়ে না বড় জাহাজ, চট্টগ্রাম বন্দর কলম্বো-সিঙ্গাপুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ

নিজস্ব প্রতিবেদক: অবস্থানগত কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেল পলিপ্রবণ। নিয়মিত ড্রেজিং করলে বন্দর চ্যানেলে জোয়ারের সময় সর্বোচ্চ সাড়ে নয় মিটার গভীরতা পাওয়া যায়। ভাটার সময় গভীরতা