মেহেরপুরে বসতবাড়ির পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক-১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য ১ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মুজিবনগর থানা পুলিশ।

অভিযানকালে উপজেলার মোনাখালী গ্রামের বাসিন্দা বুলবুল হোসেনের (৩৫) বসতবাড়ির পেছনে টয়লেটসংলগ্ন স্থানে রোপণ করা তিনটি গাঁজার গাছ পাওয়া যায়। উদ্ধার করা গাছগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে আমরা বুলবুল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করি। তার টয়লেটের পাশে চাষ করা তিনটি গাঁজার গাছ উদ্ধার করি। সে নিজেই এগুলো রোপণ ও পরিচর্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তিনি আরও বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আমরা কঠোর অবস্থানে আছি। স্থানীয়দের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় আটক বুলবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫

অনলাইন ডেস্ক: শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির চালানো এসব হামলায় মার্কিন নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন

৪৯তম বিসিএস পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক: ৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

সামরিক শক্তিতে দ্বিতীয় শীর্ষ মুসলিম দেশ পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে মাত্র দুইশ-তিনশ বছর আগেও সারা পৃথিবীর কর্তৃত্ব ছিল মুসলমানদের হাতে। সর্বশেষ তুরস্কের অটোমান সালতানাৎ এবং এর আগে শক্তিশালী সব মুসলিম সাম্রাজ্য

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলার পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের

গণঅভ্যুত্থান পরবর্তী নিরাপত্তা সংকটে ৬২৬ জন আশ্রয় নেন সেনানিবাসে: আইএসপিআর প্রকাশ করল নামের তালিকা

আইএসপিআর জানায়, আইন-শৃঙ্খলার অবনতির মধ্যে মানবিক বিবেচনায় আশ্রয় দেওয়া হয় বিচারক, পুলিশ, রাজনৈতিক নেতা ও সাধারণ নাগরিকসহ বিভিন্ন পেশার মানুষকে। নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে